Heavy Rain Forecast in South Bengal: ভারী বৃষ্টি শুরু আজ থেকেই, নিম্নচাপ শক্তি বাড়ালেই শনি ও রবিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Heavy Rain Forecast in South Bengal: ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। সেটির প্রভাবে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির দাপট আরও বাড়বে সপ্তাহান্তে। শনিবার এবং রবিবার একের পর এক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Published on: Jul 3, 2026, 07:21:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Heavy Rain Forecast in South Bengal: যে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছিল ভারতীয় মৌসম ভবন, তা বৃহস্পতিবারই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ তৈরি হয়ে গেলেও আপাতত সেটি ততটাও শক্তিশালী হয়নি। ধীরে-ধীরে সেই 'সিস্টেমের' শক্তি বাড়বে। তার ফলে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ থেকেই কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। সেই দাপট আরও বাড়বে শনিবার এবং রবিবার। বিশেষত রবিবার ঝড়-বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে।

নিম্নচাপের জেরে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)
নিম্নচাপের জেরে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)

আজ ২ জেলায় ভারী বৃষ্টি, কোথায় কোথায় ঝড়?

১) দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) বাকি ১০টি জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

৩) তাছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে আজ ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪) ঝড়ের জন্য অবশ্য আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

শনিবার ২ জেলায় অতি ভারী বৃষ্টি, ভারী বর্ষণ ৩টিতে

১) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হতে পারে। সেই কারণে ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) তারইমধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

রবিবার বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে

১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই ওই ছ'টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়।

আরও পড়ুন: Kolkata PNG Expansion Latest Update: পাইপে করে কলকাতায় গ্যাস আনার কাজে ‘প্রাণ’ ফিরল, চন্দননগরে কবে PNG পরিষেবা শুরু?

সোমবার কোন ৮ জেলায় ভারী বৃষ্টি হবে?

১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

১) মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৩) বুধবার দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪) সেইসঙ্গে বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে। তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More