Mamata Bhwanipore Case Latest Update: 'মানুষের ধারণা পালটে দিন', ভবানীপুর মামলায় আর্জি মমতার, বড় নির্দেশ হাইকোর্টের

Mamata Bhwanipore Case Latest Update: ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে মামলা দায়ের করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কী নির্দেশ?

Published on: Jun 23, 2026, 14:48:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mamata Bhwanipore Case Latest Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর মামলায় তথ্য সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভবানীপুর বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী যে হলফনামা দাখিল করেন, সেটার প্রেক্ষিতে আজ শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিয়েছেন যে নির্বাচন কমিশনকে ইভিএম, ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজের তথ্য সংরক্ষণ করতে হবে। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আবার কয়েক সপ্তাহ পরে সেই মামলার শুনানি হবে।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ত্রয়োদশ রাউন্ড থেকেই সব অস্বাভাবিক ঘটনা, দাবি কল্যাণের

এমনিতে আজ সেই মামলার শুনানিতে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভবানীপুরে গণনার সময় প্রথম দ্বাদশ রাউন্ড পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। সেইসময় লিড করছিলেন মমতা। কিন্তু তারপরই পুরোটা ছবিটা পালটে গিয়েছিল। মারধর করা হয়েছিল তৃণমূল এজেন্টদের। গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল তাঁদের। তারপর ত্রয়োদশ রাউন্ড থেকেই অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল বলে দাবি করেন কল্যাণ।

আরও পড়ুন: Aroop Biswas Case Latest Update: অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছে! হাইকোর্টে বলল রাজ্য, আপাতত বহাল থাকল রক্ষাকবচ

নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরের 'যোগসূত্র'

সেই রেশ ধরে মমতার আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দাবি করেন, যিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন, তাঁকেই ২০২৬ সালের ভোটে ভবানীপুরের রিটার্নিং অফিসার করা হয়েছিল। তাঁকে নিয়ে আপত্তি তোলা হলেও কমিশন তাতে কর্ণপাত করেনি। পরবর্তীতে সেই অফিসারকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসানো হয়েছে। সেইসময় যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, তাঁকে মুখ্যসচিব করা হয়েছে বলে সওয়াল করেন কল্যাণ।

আরও পড়ুন: CPIM on ISKCON getting Mid Day Meal: মিড ডে মিলের জন্য ইসকনকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন তুলল CPIM

মানুষের ধারণা বদলে দিন, আর্জি মমতার আইনজীবীর

ওইসব যুক্তি দেখিয়ে হাইকোর্ট যাতে দ্রুত অন্তর্বর্তী নির্দেশ দেয়, সেই আর্জি জানান মমতার আইনজীবী। কল্যাণ আর্জি জানিয়ে বলেন, সাধারণ মানুষের একাংশ মনে করেন যে এরকম কোনও মামলার ফয়সালা হয় না। মানুষের সেই ধারণা যাতে বদলে যায়, সেজন্য হাইকোর্টকে দ্রুত কোনও নির্দেশ দেওয়ার আর্জি জানান মমতার আইনজীবী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More