Calcutta High Court: সময়সীমা বাড়াতে আবেদন করবে SSC! যোগ্য চাকরিহারাদের নিয়ে বিশেষ বার্তা হাইকোর্টের

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে এসএসসি-এর আইনজীবী বলেন, ‘হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনও পদক্ষেপ করছে না এসএসসি। ২ সপ্তাহ সময় মঞ্জুর করা হোক।’

Published on: Jul 15, 2026, 19:27:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Calcutta High Court: এসএসসি যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এর আগে শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছিল ২৬,০০০ চাকরি হয়। এবার নিয়োগে সুপ্রিম কোর্টের ডেডলাইন বাড়াতে আবেদন করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। উচ্চ আদালতে এমনই ইঙ্গিত দিয়ে সওয়াল করলেন এসএসসি-এর আইনজীবী।

যোগ্য চাকরিহারাদের নিয়ে বিশেষ বার্তা কলকাতা হাইকোর্টের (HT_PRINT)
যোগ্য চাকরিহারাদের নিয়ে বিশেষ বার্তা কলকাতা হাইকোর্টের (HT_PRINT)

আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি-এর আইনজীবী বলেন, ‘হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনও পদক্ষেপ করছে না এসএসসি। ২ সপ্তাহ সময় মঞ্জুর করা হোক।’ অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রার্থীদের জন্য আমার সত্যিই খুব সহানুভূতি হচ্ছে। অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। সংরক্ষণ, পূর্ব অভিজ্ঞতার ১০ নম্বর, পুরোনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়া। আগে এসএসসি নিজেদের ঘরের সমস্যাগুলো সবার আগে গুছিয়ে নিক।'

প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়েই ২০১৬ স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নিয়োগ দুর্নীতি উত্তাল হয়েছিল গোটা রাজ্য-রাজনীতি। পরে পালাবদলের পর যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যেরা। সরকার যেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তার দাবি তোলে অধিকার মঞ্চের সদস্যেরা। কিছুদিন আগেই সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল জানান, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন, যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই, পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন শিক্ষকেরা।

উল্লেখ্য, রাজ্য নতুন করে শিক্ষক নিয়োগের খবর জানিয়েছে এসএসসি। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকিদের ও নিয়োগ শুরু করছে রাজ্য। আদালতের নির্দেশ মেনে বাকি ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এর আগে ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। আদালতের একাধিক শুনানিতে স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার এবং এসএসসি-র চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়।