...
...
Next Story

Chess Olympiad 2026 Bengal: বাংলায় প্রথমবার চেস অলিম্পিয়াডের আয়োজন! প্রস্তুতির প্রথম ধাপ শুরু, কী হল?

Chess Olympiad 2026 Bengal: এই প্রথম রাজ্যে আয়োজিত হতে চলেছে চেস অলিম্পিয়াড। চলতি বছরের নভেম্বরেই বসবে দাবার এই আন্তর্জাতিক আসর। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখেই কোমর বেঁধে নামছে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন।

Published on: Jul 19, 2026, 20:59:28 IST
Advertisement

Chess Olympiad 2026 Bengal: এই প্রথম রাজ্যে আয়োজিত হতে চলেছে চেস অলিম্পিয়াড। চলতি বছরের নভেম্বরেই বসবে দাবার এই আন্তর্জাতিক আসর। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখেই কোমর বেঁধে নামছে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। আসন্ন চেস অলিম্পিয়াডের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে আন্তর্জাতিক চেস দিবস উপলক্ষ্যে কলকাতায় র‍্যাপিড চেস টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজ্য বিজেপি স্পোর্টস সেল এবং বেঙ্গল চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সাড়া ছিল চোখে পড়ার মতো। রাজ্যের ১৫টি বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ জন উদীয়মান দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেন। অনূর্ধ্ব ৭, ৯, ১১, ১৩ এবং ১৫ বছর ক্যাটাগরিতে বিজয়ী ছেলে ও মেয়েদের হাতে ট্রফি প্রদান করা হয় এদিন। দেওয়া হল আর্থিক পুরস্কারও।

এই প্রথম রাজ্যে আয়োজিত হতে চলেছে চেস অলিম্পিয়াড।
এই প্রথম রাজ্যে আয়োজিত হতে চলেছে চেস অলিম্পিয়াড।

আরও পড়ুন: Amul Ice Cream Plant in Bengal: উত্তরবঙ্গে ১টি, দক্ষিণবঙ্গে ১টি- বাংলায় ২ আইসক্রিম প্ল্যান্ট আমূলের? হবে চাকরি

তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান ছিল চাঁদের হাট। ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এছাড়াও হাজির ছিলেন ২০১৮ সালের এশিয়ান গেমসে ব্রিজে সোনাজয়ী প্রণব বর্ধন এবং বিজেপি স্পোর্টস সেলের প্রধান দীপঙ্কর মোদক। নভেম্বরের অলিম্পিয়াড যাতে সফল হয়, তার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: Argentina risk FIFA action: বিশ্বকাপ ফাইনালে উঠেও বড়সড় শাস্তির মুখে আর্জেন্টিনা? খেপে গেলেন ইংরেজরা

নভেম্বরের অলিম্পিয়াডে বিশেষ চমক ও লক্ষ্য

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, ‘দাবা খেললে বাচ্চাদের পড়াশোনা ভালো হয়, কোনও কিছু নিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়ে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধি খোলে। আন্তর্জাতিক দাবা দিবসে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এবং বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রিলেশন সেলের সঙ্গে হাত মিলিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। মার্লিন গ্রুপ সবসময় এমন সব খেলাধুলার পাশে থাকে, যা বাচ্চাদের সবদিক থেকে ভালো করে গড়ে উঠতে সাহায্য করে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe