Abhishek Banerjee DJ Comment Case: অনেক হল, 'এবার অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক', আদালতে শুভেন্দু সরকার
Abhishek Banerjee DJ Comment Case: ডিজে মন্তব্য মামলায় হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল শুভেন্দু অধিকারীর সরকার। আজ তাঁর কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার কথা ছিল।
Abhishek Banerjee DJ Comment Case: আদালতের নির্দেশ অমান্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে হাজিরা এড়াচ্ছেন। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানাল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আজ অভিষেকের কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের (বুধবার সকাল ১০ টা) দু'ঘণ্টা পরেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (কালীঘাট শিবির) হাজির না দেওয়ায় সিআইডির তরফে অভিযোগ করা হয়, ইচ্ছা করেই আদালতের নির্দেশের তোয়াক্কা করছেন না অভিষেক। তদন্তে যাতে দেরি হয়, সেই কারণেই হাজিরা এড়াচ্ছেন। বারবার অমান্য করছেন আদালতের নির্দেশ। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয় বলে আদালতে সওয়াল করা হয়েছে সিআইডির তরফে।
আর সেই মামলার সূত্রপাত হয়েছিল বিধানসভা ভোটের পরে অভিষেকের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে। সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। সেইমতো বিধাননগর আদালতের কাছে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আর্জি জানায় রাজ্যে গোয়েন্দা বিভাগ। সেই অনুমতিও দেয় আদালত।
আমারই কথা, তাহলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কেন? প্রশ্ন অভিষেকের
যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন. ডিজে বাজানোর মন্তব্য তিনিই করেছিলেন। তাঁরই কণ্ঠস্বর ওটা। সেই পরিস্থিতিতে আলাদা করে সিআইডি কেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে? আলাদা করে নমুনা সংগ্রহের কী দরকার আছে?
তাতে অবশ্য কোনও লাভ হয়নি অভিষেকের। বরং হাইকোর্ট জানায়, তদন্ত যখন চলছে, তার মাঝখানে আদালত তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না যে তদন্তে কী প্রয়োজন হবে অথবা হবে না। বরং যে বিধাননগর আদালতে মূল মামলার শুনানি হচ্ছে, সেখানে যেতে পারেন অভিষেক।
এমনিতে ডিজে মামলার প্রেক্ষিতে গত ২১ অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত সেই রক্ষাকবচ দেওয়া হয়। তবে রক্ষাকবচের শর্ত হিসেবে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। অনুমতি ছাড়া তিনি বিদেশেও যেতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল হাইকোর্ট।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Abhishek Banerjee DJ Comment Case: অনেক হল, 'এবার অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক', আদালতে শুভেন্দু সরকার
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe