NEET Protest in Kolkata: সিজেপি-বিক্ষোভের আঁচ কলকাতায়! উত্তাল ধর্মতলা, মিছিল থেকে জুতো,পাল্টা পুলিশ
পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সেই আন্দোলনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। তাঁরাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।
যন্তর মন্তরে চলা নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা বিক্ষোভের আঁচ পড়ল কলকাতায়। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লিতে চলেছে জোরালো আন্দোলন। যার আঁচ কলকাতায় আসতেই উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, জলের বোতল। পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশও।

ভারতের ছাত্র ফেডারেশন ও বাম ছাত্র সংগঠনের ডাকে শুক্রবার, ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেন অনেকেই। মিছিলে হাঁটেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে মিছিল শুরু হয়। শুক্রবার উল্টোরথ উপলক্ষ্যে ইতিমধ্যেই আলাদা করে কড়া নিরাপত্তা রয়েছে, তারই মধ্যে এই মিছিলের আয়োজন করা হয়। পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সেই আন্দোলনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। তাঁরাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।
শুক্রবার রাত জাগো কর্মসূচিরও ডাক দিয়েছে ছাত্রদের সংগঠন। এর আগে, ডোরিনা ক্রসিংয়ে আন্দোলনকারীদের রোখার চেষ্টা করা হয়, পুলিশ পদক্ষেপ করে। পাল্টা পুলিশকে জুতো, বোতল ছোড়ে আন্দোলনকারীরা। ওঠে 'চোর চোর' স্লোগানও। মিছিল থেকে বোতল, জুতো ছোড়া হয়। ফলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ।
জানা যাচ্ছে, এদিনের রণক্ষেত্র পরিস্থিতির জেরে ৩ ঘণ্টা অচল থাকে, অবরুদ্ধ থাকে। ব্যহত হয় যান চলাচল। এই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হল সংবাদমাধ্যমকেও। নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার, ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডোরিনা ক্রসিংয়ে তা পৌঁছনোর পরই ধুন্ধুমার শুরু হয়। ধর্মতলায় ধুন্ধুমারের মধ্যেই রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভের দাবি করেন আন্দোলনকারীরা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


