...
...
Next Story

Bikash on Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘মন কাঁদল’ বিকাশের! দলাই লামার সারিতে বসালেন

Bikash on Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দলাই লামাকে একইসারিতে বসিয়ে দিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন।

Published on: May 27, 2026, 06:59:35 IST
Advertisement

Bikash on Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ‘মানবিক’ হতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। দলাই লামাকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেও উল্লেখ করেন সিপিআইএম নেতা। তিনি বলেছেন, ‘শুভেন্দুবাবু (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী), একটু খোঁজ খবর নিয়ে দেখুন তিব্বতের দলাই লামা-সহ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রায় স্থায়ীভাবে বসবাস করছেন। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই তিব্বতিদের সমস্ত সুযোগ দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। আপনার বক্তব্যে অমানবিক ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। সংবেদনশীলতার সঙ্গে মানবিক আচরণ করে ওদের ফেরত পাঠান।’

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দলাই লামাকে একইসারিতে বসিয়ে দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দলাই লামাকে একইসারিতে বসিয়ে দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর তিনি সেই মন্তব্য করেছেন অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি ফেরত পাঠানো হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে যাঁদের ধরা হবে, তাঁদের রাখার জন্য বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরি করার নির্দেশ দিয়েছে শুভেন্দু সরকার।

আরও পড়ুন: Amit Shah Bangladesh Border: বাংলাদেশ সীমান্তকে 'স্মার্ট বর্ডার' হিসেবে গড়ে তোলা হবে, পরিদর্শনে আসতে পারেন অমিত শাহ

হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের স্রোত

সেই ঘোষণার পরই সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্রোত আছড়ে পড়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে এরকম প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় লক্ষ্য করা যায়। যাঁদের কেউ এক বছর ধরে ভারতে ছিলেন বলে দাবি করেছেন। কেউ আবার দাবি করেছেন যে মাসতিনেক আগে ভারতে এসেছিলেন। তাঁরা দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের কড়া অবস্থানের পরে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যে আইন ছিল, সেটাই প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতের টাকা নষ্ট করার কোনও অর্থ নেই। তাঁদের জেলে রাখলে আখেরে ভারতীয়দের চাল, ডাল, ওষুধ, খাবার নষ্ট হবে। তাই অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য সরকার। আর বিএসএফ নিয়ম মেনে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: WB Rail Projects Land Alloaction Update: বাংলাদেশ সীমান্তে রেললাইনের জমি দিন! নির্দেশ শুভেন্দুর, পদক্ষেপ আরও ৬০টি নিয়ে

দলাই লামা 'অনুপ্রবেশকারী' নন, স্মরণ করানো হল বিকাশকে

শুভেন্দুর সেই কড়া বার্তার পরই বিকাশ যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কীভাবে দলাই লামার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একই সারিতে বসিয়ে দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দলাই লামা মোটেও 'অনুপ্রবেশকারী' নন। মানবিক কারণে তাঁকে ভারতে আশ্রয় দেয় ভারত সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe