Cyclone Akvan Latest Update: সমুদ্রেই ‘বিষদাঁত’ ভাঙল ঘূর্ণিঝড়ের, বৃষ্টি হবে বাংলায়, ৭ ডিগ্রি কম কলকাতার পারদ

Cyclone Akvan Latest Update: সমুদ্রেই ‘বিষদাঁত’ ভাঙল ঘূর্ণিঝড় অ্যাকভানের। খুইয়ে ফেলল শক্তি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। আর বৃষ্টির জেরে স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

Published on: Nov 20, 2026, 07:07:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Cyclone Akvan Latest Update: সমুদ্রেই কিছুটা দুর্বল হয়ে গেল প্রবল ঘূর্ণিঝড় অ্যাকভান। আজ সকালে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রাতেই অ্যাকভান 'প্রবল' থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যা আজ দুপুর-বিকেলের মধ্যে গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল পার করবে। সেইসময় দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের মতো থাকতে পারে। তবে সাধারণত ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একটা সময় আশঙ্কা করা হয়েছিল যে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ কিমির গণ্ডি পার করে যাবে।

সমুদ্রে আরও শক্তি হারালেও ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)
সমুদ্রে আরও শক্তি হারালেও ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)

কতটা দূরে আছে ঘূর্ণিঝড় অ্যাকভান?

সেই আশঙ্কার নেপথ্যে ছিল ঘূর্ণিঝড়ের শক্তি। কিন্তু ল্যান্ডফলের আগেই সমুদ্রে কিছুটা শক্তি খুইয়ে ফেলায় বিপদের আশঙ্কা আরও কিছুটা কমে গিয়েছে। আজ সকালে মৌসম ভবনের দেওয়া সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ওড়িশার গোপালপুরের দক্ষিণে ১৭০ কিমি, পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২৫০ কিমি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের পূর্বে ১৭০ কিমি এবং কলিঙ্গপত্তনমের ১১০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় অ্যাকভান।

আরও পড়ুন: PUC Certificate: নতুন বিএস-৬ বাহনগুলির স্বস্তি! গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের নিয়মে বড় বদল কেন্দ্রের

ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কোথায় ভারী বৃষ্টি?

সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃৃষ্টি চলবে। পাঁচটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া) একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হওয়ায় ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: India-Japan 2+2 Dialogue: 'পুরোনো ধারণাগুলি...,' অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত ভারত-জাপানের

তাছাড়া আজ দক্ষিণবঙ্গের বাকি পাঁচটি জেলার (পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। আর দক্ষিণবঙ্গের বাকি ১৩টি জেলায় ঝড়ের বেগ থাকবে ৩০-৪০ কিমির মধ্যে। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: APEC: 'যদি তোমার হাতে...,' ৮০ মিনিটের বৈঠকে পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী গড়ার ডাক জিনপিংয়ের, ইঙ্গিতবাহী বার্তা ট্রাম্পের

বৃষ্টিভেজা ঠান্ডায় একধাক্কায় কমল পারদ

এমনিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল ভালো মতোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দিনভর বৃষ্টি হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেমন স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৩ ডিগ্রিতে। যা আগেরদিনও ২৭.৪ ডিগ্রি ছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More