...
...
Next Story

Cyclone Arnab effect in Bengal: ভারী বৃষ্টি ৬ জেলায়, উঠবে ঝড়- সেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র কতটা প্রভাব পড়বে বাংলায়?

Cyclone Arnab effect in Bengal: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আপাতত যা পূর্বাভাস, তাতে সবমিলিয়ে ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। তাছাড়া ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায়।

Published on: Oct 23, 2026, 13:52:24 IST
Advertisement

Cyclone Arnab effect in Bengal: যে ঘূর্ণিঝড় 'অর্ণব' নিয়ে পুজোর আগে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল, তা এবার সত্যিই আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার (২৬ অক্টোবর) বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড় তৈরি হবে। প্রাথমিকভাবে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়। আর স্থলভাগে প্রবেশ করার পরে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড় কোনদিকে যাবে, তার উপরই নির্ভর করবে যে পশ্চিমবঙ্গের জন্য কতটা বিপদ অপেক্ষা করে আছে।

মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি শুরু বাংলায়

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী)
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী)

প্রাথমিকভাবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে উপকূল লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া ঝোড়ো হাওয়াও বইবে উপকূলবর্তী বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: Driving Licence Chnages Proposal: পাশ নম্বর বেড়ে ৭৫%, জুড়ছে রং- ড্রাইভিং লাইসেন্সে একগুচ্ছ পরিবর্তনের সুপারিশ!

কবে কবে ভারী বৃষ্টি হবে?

১) মঙ্গলবার (২৭ অক্টোবর): কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে হতে পারে হালকা বৃষ্টি। ওই দুটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়োও বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি ১৩টি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে। সবমিলিয়ে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) বৃহস্পতিবার (২৯ অক্টোবর): পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি ১১টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে হবে হালকা থেকে মাঝারি। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Arunachal Border India-China Face-off: ‘অরুণাচলের কয়েক জায়গায় চিনের সঙ্গে ফেস-অফ চলছে’, STRIKE থেকে ড্রোনে জোর ITBP-র

১টা জিনিস মাথায় রাখতে হবে

তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্থলভাগে প্রবেশের পর সম্ভাব্য অভিমুখের ভিত্তিতে এই পূর্বাভাস হেরফের হতে পারে। আগামিকাল বিষয়টি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks