Cyclone Arnab Rain Forecast in Bengal: আরও বিধ্বংসী হল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রভাব পড়া শুরু বাংলায়, ভারী বৃষ্টি কোথায়?

Cyclone Arnab Rain Forecast in Bengal: আরও বিধ্বংসী হল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। আর ইতিমধ্যে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে।

Published on: Oct 27, 2026, 15:26:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Cyclone Arnab Rain Forecast in Bengal: আরও 'তেজ' বাড়ল ঘূর্ণিঝড় অর্ণবের। প্রাথমিকভাবে ভারতীয় মৌসম ভবনের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশে উপকূলে আছড়ে পড়ার সময় অর্ণবের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫-১২০ কিলোমিটারের মতো। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১৪০ কিমি হতে পারে। তবে আজ দুপুরে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিমির মতো থাকবে। হাওয়ার বেগ কখনও কখনও ১৫০ কিমিতে পৌঁছে যেতে পারে।

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের দাপট। (ছবি সৌজন্যে রয়টার্স)
অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের দাপট। (ছবি সৌজন্যে রয়টার্স)

পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে শুরু করল ঘূর্ণিঝড়ের

তবে ঘূর্ণিঝড়ের ‘তেজ’ বাড়লেও পশ্চিমবঙ্গের উপরে অর্ণবের সরাসরি প্রভাব পড়ছে না। আপাতত যা পূর্বাভাস, তাতে বুধবার দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বিশাখাপত্তনম এবং বাপতলার মধ্যে দিয়ে ল্যান্ডফল করার পরে একটি বাঁক নেবে অর্ণব। তার জেরে পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব পড়বে না। বরং পরোক্ষ প্রভাবেই ভিজবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন: Microsoft Employees Exit Package Offer: ঘুরিয়ে ছাঁটাই? ভারত-সহ বিশ্বের প্রায় ৬০০০০ কর্মীকে বিশেষ ‘অফার’ দিল মাইক্রোসফট

আর সেই প্রভাব পড়তে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দুপুরে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

১) বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির জন্য ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

৩) আবার বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুটি জেলার (দার্জিলিং এবং জলপাইগুড়ি) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছ'টি জেলার (কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Content Creator gets 33 Votes in Election: ২১ লাখ ফলোয়ার্স, অথচ নির্বাচনে মোটে ৩৩টি ভোট পেলেন ‘কনটেন্ট ক্রিয়েটর’!

কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?

১) বুধবার ঝোড়ো হাওয়াও বইবে দক্ষিণবঙ্গের জেলায়। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ কিছুটা বেশি থাকবে - ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমির মতো। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে।

২) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে।

৩) ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪) বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৫) শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More