WB Rain Forecast amid Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের ছোঁয়ায় ভারী বৃষ্টি বাংলায়! রেড অ্যালার্ট জারি, কোন জেলায় কী প্রভাব?
WB Rain Forecast amid Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের ছোঁয়ায় ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ। একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে থাকবে।
WB Rain Forecast amid Cyclone Arnab: অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে সেই ঘূর্ণিঝড় অর্ণবের ‘ছোঁয়ায়’ ভিজবে পশ্চিমবঙ্গও। একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বিশেষত উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টি হবে দিনদুয়েকের মতো। বইবে ঝোড়ো হাওয়াও। তারইমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে যেতে নিষেধ করাা হয়েছে। আর আজ থেকেই মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের গভীরে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে?
১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
বুধবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৩) ঝোড়ো হাওয়ার জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।
৪) উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বৃহস্পতিবার কোথায় ভারী বৃষ্টি হবে?
১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৩) বুধবারের মতো বৃহস্পতিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বইবে। বাকি ১২টি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৪) দার্জিলিং এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৫) উত্তরবঙ্গের সব জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
তারপর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
১) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায়।
২) শনিবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
১) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।
২) শনিবার, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


