Cyclone Arnab Landfall Place and Speed: বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব' জন্মাল, আজই বাড়বে শক্তি, ল্যান্ডফলে ঝড়ের বেগ কত?
Cyclone Arnab Landfall Place and Speed: বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব' জন্মাল বঙ্গোপসাগরে। দুর্গাপুজোর আগে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল। তবে শেষপর্যন্ত সেটি ঘূর্ণিঝড় হয়নি। আজ ঘূর্ণিঝড় তৈরি হল। রাতে বাড়বে শক্তি। ল্যান্ডফলে ঝড়ের বেগ কত?
Cyclone Arnab Landfall Place and Speed: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিল বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব'। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ মধ্যরাতের মধ্যেই 'অর্ণব' পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। আর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। যে সময় ‘অর্ণব’-র ল্যান্ডফল চলবে, সেইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারও ছুঁয়ে ফেলতে পারে। তবে সেই তাণ্ডবের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে সর্বোচ্চ ৫০ কিমি বেগে বইবে ঝড়।

কতদূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?
আপাতত 'অর্ণব' অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সলংগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে। যা আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে ৫৯০ কিমি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৬৫০ কিমি, অন্ধ্রপ্রদেশেরই কাকিনাড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৭৩০ কিমি, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের পূর্বে ৮৩০ কিমি এবং অন্ধ্রপ্রদেশের বাপতলার পূর্বে ৯১০ কিমি অবস্থান করছে।
আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড় 'অর্ণব'-র গতিপ্রকৃতি
১) পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
২) মঙ্গলবার ওই একই অঞ্চলে আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে।
৩) অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার পরে 'অর্ণব' উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর তারপর বুধবার দুপুর-বিকেলের দিকে বিশাখাপত্তনম এবং বাপতলার মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে।
৪) উপকূল পার করার সময় অতি প্রবল ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১১৫-১২৫ কিমি। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১৪০ কিমি হতে পারে।
এক টার্নেই পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি, জারি সতর্কতা
এমনিতে সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ অভাব পড়বে না পশ্চিমবঙ্গে। কিন্তু একটা টার্ন বা বাঁকের কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। ভারী বৃষ্টি হবে বুধবার থেকে। সেইসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতের ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমির মতো।
১) বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে।
২) বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে।
৩) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


