...
...
Next Story

কলকাতায় চাঞ্চল্য! হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, নিখোঁজ ২ সঙ্গী, তদন্তে পুলিশ, পৌঁছল ডগ স্কোয়াড

এর আগে, শুক্রবার রাতে কসবার ওই হোটেলে ঘর ভাড়া নেন ৩ জন। এরপর ওই হোটেলের ঘরে ৩ জন বেশ কিছুক্ষণ ছিলেন। এরপর ২ জন ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান। তবে তাঁরা আর ফেরেননি বলে খবর।

Published on: Nov 22, 2025, 19:17:35 IST
By
Prefer HTon Google
Advertisement

শহর কলকাতায় ফের এক অপরাধের ঘটনা, যা ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য। কসবার রাজডাঙা এলাকার এক হোটেল থেকে এদিন এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। ওই হোটেলের পাঁচতলার একটি ঘরের মেঝেয় দেহটি পড়ে থাকতে দেখা যায়। শনিবার দুপুরের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কসবার হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার।
কসবার হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার।

পুলিশ সূত্রের খবর, এর আগে, শুক্রবার রাতে কসবার ওই হোটেলে ঘর ভাড়া নেন ৩ জন। এরপর ওই হোটেলের ঘরে ৩ জন বেশ কিছুক্ষণ ছিলেন। এরপর ২ জন ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান। তবে তাঁরা আর ফেরেননি, বলে খবর। তারপরই শনিবার দুপুরে ওই হোটেলের ঘরে মেঝেয় পড়ে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ। ঘটনার জেরে বেশ খানিকটা রহস্য দানা বাঁধছে। প্রশ্ন উঠছে কোনও বড়সড় অপরাধের চক্র কি এই ঘটনার সঙ্গে জড়িত? কে বা কারা এর নেপথ্যে? রহস্য ক্রমেই নিজের মতো করে জাল বুনছে। এদিকে, ওই যুবকের দেহ উদ্ধার হতেই এই ঘটনা ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। কসবা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ফরেন্সিক দল এবং ডগ স্কোয়াডও সেখানে যায়। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমারও ঘটনাস্থলে পৌঁছে যান।

( Pakistani waved Indian flag:ভারতের পতাকা হাতে ভরা আসরে স্টেজে পাক-শিল্পী তালহা! পাকিস্তানে তুঙ্গে বিতর্ক, ডামাডোল, শেষে…)

( ২০২৬-এ একাধিক বিরল যোগ! এই ৩ রাশির ভাগ্যে তুঙ্গে থাকবে কেরিয়ারের সাফল্য)

এদিকে, মৃত যুবকের পরিচয় ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গিয়েছে, মৃতের নাম আদর্শ লোসাল্কা, তাঁর বয়স ৩৩। এই লোসাল্কা, বীরভূমের দুরবাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি কী কারণে কলকাতায় এসে ছিলেন, নাকি এখানেই থাকতেন, তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন। আপাতত তাঁর দুই সঙ্গীকে খুঁজছে পুলিশ। যুবকের দেহ গিয়েছে ময়নাতদন্তের জন্য।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks