Sumit Roy on Abhishek Banerjee: জেরায় অভিষেকের ‘গোপন’ কথা ফাঁস করে দিলেন সুমিত! ঘুমের সমস্যার জন্য ওষুধও খেতে হয়
Sumit Roy on Abhishek Banerjee: সিআইডির জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গোপন’ কথা ফাঁস করে দিলেন ডায়মন্ড হারবারের আপ্ত-সহায়ক সুমিত রায়। তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। আরও পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Sumit Roy on Abhishek Banerjee: জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা বলেই দিয়েছেন সুমিত রায়। দাবি করল রাজ্যের গোয়েন্দা দমন শাখা সিআইডি। মেদিনীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে সিআইডির তরফে দাবি করা হয়েছে, শালবনি কাণ্ডে ধৃত অভিষেকের আপ্ত-সহায়ক জেরার মুখে ডায়মন্ড হারবারের সাংসদের নাম নিয়েছেন। তিনি দাবি করেছেন যে অভিষেকের নির্দেশেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন। যদিও সরকারি জমি কেলেঙ্কারি সংক্রান্ত কোনও টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন সুমিত। বরং দলের কাজের সূত্রে একাধিকবার মেদিনীপুরে গিয়েছিলেন বলে দাবি করেছেন।
তারইমধ্যে সুমিতকে পাঁচদিনের সিআইডির হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির তরফে সাতদিনের হেফাজতের আর্জি জানানো হয়। যিনি ইতিমধ্যে আটদিন পুলিশ হেফাজতে কাটিয়ে ফেলেছেন। প্রাথমিকভাবে তাঁর জামিনের আর্জি জানানো হয়েছিল। পরবর্তীতে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও সরকারি আইনজীবী দাবি করেছেন, বিচারক জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন।
বিষয়টি নিয়ে সরকারি আইনজীবী দাবি করেছেন, তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সুমিতকে নিজেদের হেফাজতে রাখতে চেয়েছে সিআইডি, যাতে পুরো কেলেঙ্কারিতে তাঁকে জেরা করা যায়। যে আর্জি গৃহীত হয়েছে আদালতে। সুমিতের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটও দাখিল করা হবে। ইতিমধ্যে সুমিতের থেকে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আরও অন্যান্য সামগ্রী। এবার যে হেফাজতে পাওয়া গেল সুমিতকে, সেইসময় তাঁকে জেরা করে আরও তথ্য বের করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।
সেইসবের মধ্যেই সুমিতের আইনজীবী দাবি করেন যে অভিষেকের আপ্ত-সহায়ক ঘুমের সমস্যা আছে। সেজন্য তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছে, সেটা যাতে চালিয়ে যেতে দেওয়া হয়, সেই আর্জি জানান। পাশাপাশি আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় বাড়িয়ে ৩০ মিনিট করার আর্জিও জানানো হয়। সরকারি আইনজীবী দাবি করেছেন, সেই আর্জি মেনে নেওয়া হয়নি। ২০ মিনিটই সময় বহাল থাকছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Sumit Roy on Abhishek Banerjee: জেরায় অভিষেকের ‘গোপন’ কথা ফাঁস করে দিলেন সুমিত! ঘুমের সমস্যার জন্য ওষুধও খেতে হয়
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks