...
...
Next Story

WB Rain Forecast and Red Alert: নিম্নচাপের ‘বিপজ্জনক’ রুটে বাংলার একাংশ! ২ দিন চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

WB Rain Forecast and Red Alert: নিম্নচাপের যে দিকে বেশি বৃষ্টিপাত হয়, তা পড়তে পারে দক্ষিণবঙ্গের একাংশের মধ্যে থাকতে পারে। সেই পরিস্থিতিতে সম্ভাব্য গভীর নিম্নচাপের জেরে একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হল।

Published on: Aug 12, 2026, 14:42:33 IST
Advertisement

WB Rain Forecast and Red Alert: নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তেমনই ইঙ্গিত মিলল বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বর্তমানের ‘সিস্টেম’। আপাতত যা ইঙ্গিত, তাতে নিম্নচাপ যেদিকে এগোবে বলে মনে করা হচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ হতে পারে ওই সিস্টেমের দক্ষিণ-পশ্চিম দিকে। আর নিম্নচাপের সাধারণ নিয়ম অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম দিকেই বেশি বৃষ্টি হয়। এবারও সেই সম্ভাবনা আছে। সেই পরিস্থিতিতে পরপর দু'দিন দক্ষিণবঙ্গে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে?

সম্ভাব্য গভীর নিম্নচাপের জেরে একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
সম্ভাব্য গভীর নিম্নচাপের জেরে একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

১) আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই দুটি জেলার একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি (২০০ মিলিমিটারের বেশি) হবে।

২) আগামিকাল বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি হবে। তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: New Garia to Salt Lake Sector V Metro: দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায়?

১) আজ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Anti-Conversion and Land Sale Law in WB: ‘ল্যান্ড জিহাদ’ রুখতে আইন বাংলায়? ধর্মান্তরণ নিয়েও কঠোর বিল আনছে শুভেন্দু সরকার

কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে?

১) আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe