Swaroop Biswas: 'মানুষ এখন জানতে পারছে...', স্বরূপ নিয়ে সোজা ব্যাটে ড্রাইভ দিলীপ ঘোষের

বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনের একাধিক ধারায় স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Published on: Jun 5, 2026, 14:51:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের প্রযোজক ও সংগঠক স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে সরব হলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রতিক্রিয়া জানিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বহু মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে এবং সেই কারণেই এতদিন অনেকেই মুখ খুলতে পারেননি। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনের একাধিক ধারায় স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

টলিউডের প্রযোজক ও সংগঠক স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে সরব হলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
টলিউডের প্রযোজক ও সংগঠক স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে সরব হলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

অভিযোগকারিণীর দাবি, গত দু’বছর ধরে তিনি কোনও কাজ পাচ্ছিলেন না। কাজের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে অর্থ দাবি করা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি টাকা না দিলে ভবিষ্যতেও কাজ পাওয়া যাবে না বলে তাঁকে জানানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। পরবর্তীতে ফের কাজের সন্ধানে যোগাযোগ করলে তাঁর সঙ্গে অসদাচরণ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ওই মহিলার বাড়িতে কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে পৌঁছেছিলেন। অভিযোগকারিণীর দাবি, তাঁদের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তের পর বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর টলিউডের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শিল্পী, কলাকুশলী এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের কথাও অনেকে প্রকাশ্যে বলতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষ এখন জানতে পারছে ক্ষমতার প্রভাব খাটিয়ে কীভাবে বিভিন্ন ধরনের অন্যায় হয়েছে। তাঁর দাবি, বছরের পর বছর অনেকেই ভয়ে অভিযোগ জানাতে পারেননি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে এবং অভিযোগ সামনে আসছে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে অভিযোগগুলির তদন্ত এখনও চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। তদন্তকারী সংস্থা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর রয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More