Dilip Ghosh on CJP Protest: ‘পেশাদার বিদেশী লোকেদের পুতুল’,দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

সিজেপির প্রতিবাদ আন্দোলন ঘিরে মুখ খুললেন দিলীপ ঘোষ।

Published on: Jul 23, 2026, 15:03:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিট প্রশ্নফাঁস ইস্যুতে গোটা দিল্লি উত্তাল। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে মুম্বই সহ একাধিক জায়গায়। সিজেপির তরফে এই বিক্ষোভে বারবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি করা হয়েছে। প্রেক্ষিতে কেন্দ্রের তরফেও একাধিক বার্তা দিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে। এদিকে, দাবিতে অনড় থেকে অনশনে রয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। এমন অবস্থায়, দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

‘পেশাদার বিদেশী লোকেদের পুতুল’,দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (PTI Photo)(PTI05_12_2026_000283B) (PTI)
‘পেশাদার বিদেশী লোকেদের পুতুল’,দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (PTI Photo)(PTI05_12_2026_000283B) (PTI)

এদিন দিলীপ ঘোষ বলেন, এদের ' সহজ টার্গেট হচ্ছে, যখন সংসদে অধিবেশন চলে তখন.. প্রেস থাকে…।' এরই সঙ্গে তিনি বলেন,'এরা অনেক চেষ্টা করেছে, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা বানাবার, সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতী আমরা দেখেছি, সেই একই কুশিলবরা.. কৃষক আন্দোলনও করে, ছাত্র আন্দোলনও করে, মহিলা আন্দোলনও করে। এরা হচ্ছে, পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। কিছুদিন এরা উৎপাত করবে। ভুলে যাবেন না সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহের। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।' এরইসঙ্গে দিলীপ ঘোষ বলেন,'ওঁরা (বিক্ষোভকারীরা) চাইছেন কড়া সিদ্ধান্ত হোক। সেটাকেই আবার ইস্যু করতে চাইছে। এঁদের সঙ্গে দেশের মানুষ নেই, জনতা নেই, তাঁরা বারবার নির্বাচনে হারে, আর কিছু দালাল টাইপের লোক আছে, বিদেশিদের দালালি করে, তাঁরা সামনে লাফাচ্ছেন, সাধারণ মানুষও চেনে।'

এদিকে, প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এর আগেও, গতকাল তিনি প্রশ্নফাঁস কাণ্ডের কড়া নিন্দা করেছেন। এদিকে, প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে আজও উত্তাল ছিল সংসদ চত্বর।

গত ২০ জুলাই সংসদ অভিযান ঘিরে উত্তাল হয়ে ওঠে দিল্লি। পুলিশে অ্যাকশন দেখা যায় বিক্ষোভকারীদের ঘিরে। এরপর প্রধানমনমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নামে বিক্ষোভে। রাহুল, প্রিয়াঙ্কাদের সেদিন সরিয়ে নেয় পুলিশ। সেদিনের বিক্ষোভে ছিলেন সপার অখিলেশ যাদবও। তাঁকেও সরানো হয়। এরপরও যন্তন মন্তরে সিজেপির প্রতিবাদ, ধরনা, আন্দোলন চলতে থাকে। গোটা পরিস্থিতির মাঝেই, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধরনা নিয়ে অনশনরত সোনাম ওয়াংচুকের স্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যে প্রতিবাদ হয়েছিল সেটায় সততার অভাব ছিল। মানুষকে এইভাবে আর বোকা বানানো যাবে না। এই ভারত যথেষ্ট সচেতন। যারা সৎ নয়, তাদেরকে সমূলে উৎখাত করবে যুবসমাজ।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More