Dum Dum TMC Councillor: কালো কালি মাখিয়ে তৃণমূল কাউন্সিলরকে 'ভূত' করলেন মহিলারা, অফিসে ‘তোলাবাজ’ ডায়েরি

Dum Dum TMC Councillor: দমদমে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে কালো কালি মাখানো হল। অভিযোগ উঠেছে, তৃণমূলের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড, গুরুত্বপূর্ণ নথি এবং রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। মিলেছে ডায়েরিও।

Published on: Jun 28, 2026, 23:59:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dum Dum TMC Councillor: দমদমে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা। মারধর করার অভিযোগ উঠল তাঁর এক সঙ্গীকেও। অভিযোগ উঠেছে যে সরকারি জমি হাতিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় খুলেছিলেন দমদম পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়। সেখান থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড, গুরুত্বপূর্ণ নথি এবং রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। মিলেছে ডায়েরিও। কার থেকে নেওয়া হয়েছে কত টাকা, তা ওই ডায়েরিতে লেখা ছিল বলে অভিযোগ উঠেছে। তারপরই তৃণমূল কাউন্সিলর এবং তাঁর সঙ্গীর উপরে আছড়ে পড়ে ক্ষোভ। প্রথমে তৃণমূল কাউন্সিলরের সঙ্গীকে মারধর করা হয়। পরবর্তীতে কালো কালি মাখিয়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

দমদমে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে কালো কালি মাখানো হল।
দমদমে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে কালো কালি মাখানো হল।

আরও পড়ুন: ISKCON and Radharamn Das: বাংলাদেশে হিন্দু-নিধন থেকে হিন্দু সম্রাট- কোন ৬ কারণে রাধারমণ দাসকে 'সরাল' ইসকন?

আলমরি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়, দাবি বিজেপি বিধায়কের

দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি দাবি করেছেন, গত কয়েকদিন ওই পার্টি অফিসের সামনে তৃণমূল কাউন্সিলর এবং তাঁর কয়েকজন সাঙ্গপাঙ্গ ঘোরাফেরা করছিলেন। রবিবার সকালেও একই ঘটনা ঘটে। তারপর ঘটনাস্থলে বিজেপি নেতা-কর্মীরা চলে আসেন। খোলা হয় তৃণমূলের পার্টি অফিস। আর দরজা খুলেই একটি আলমারির সন্ধান মেলে। প্রাথমিকভাবে সেই আলমারি খুলতে চাইছিলেন না তৃণমূলের লোকজন। শেষপর্যন্ত আলমরি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে বলে দাবি করেছেন দমদমের বিধায়ক।

আরও পড়ুন: TMC Leader on Rachana Banerjee: 'উনি তো ফিডিং বোতলে দুধ খান…..', 'কচি বাচ্চা' রচনাকে চরম কটাক্ষ পুরনো 'শত্রুর'

ডায়েরিতে তোলাবাজির টাকা লেখা আছে, দাবি বিজেপির

বিজেপির দাবি, আলমারি খুলতেই বান্ডিল-বান্ডিল ভোটার কার্ড উদ্ধার করা হয়। মেলে রেশন কার্ড। ছিল খাদ্যসাথীর কার্ডও। শুধু তাই নয়, চার নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ শতাংশ বাড়ি ও জমির নথিপত্র এবং দলিল পাওয়া গিয়েছে। সঙ্গে উদ্ধার করা হয়েছে ডায়েরিও। ওই ডায়েরিতে তোলাবাজির অঙ্ক লেখা ছিল। নাম ধরে-ধরে টাকার অঙ্ক লেখা আছে বলে দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন: Monsoon Rain Forecast till 4th July: বৃষ্টি বাড়বে ২ দিন পর থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More