...
...
Next Story

Durga Puja Pass Scam Latest Update: মমতা পান প্রায় ৩০ লাখ টাকা! পুজো পাস মামলায় নাম জড়াতেই বলা হল ‘ওটা রয়্যালটি…’

Durga Puja Pass Scam Latest Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় ৩০ লাখ টাকা, দাবি করা হল ইডির তরফে। দুর্গাপুজোর পাস বিক্রি এবং ইউনেস্কোর ওয়েবসাইটে একাধিক পুজো কমিটির নাম তুলে দেওয়ার ঘটনায় কোটি-কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।

Published on: Oct 1, 2026, 20:59:11 IST
Advertisement

Durga Puja Pass Scam Latest Update: পুজো পাসের দুর্নীতি মামলার তদন্তের মধ্যেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলার তদন্তের জন্য বুধবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়েছে, ‘অক্টেভ রেকর্ডস’-র (ইন্দ্রনীলের মালিকাধীন সংস্থা) অ্যাকাউন্ট থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ টাকা ঢুকেছে। ইন্দ্রনীল দাবি করেছেন যে রয়্যালটি ফি বাবদ সেই টাকা দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তবে ঠিক কীসের রয়্যালটি, তা সে বিষয়ে প্রাক্তন মন্ত্রী কিছু বলেছেন কিনা, তা জানানো হয়নি ইডির বিবৃতিতে।

কোটি-কোটি টাকার দুর্নীতিতে নাম জড়িয়েছে ইন্দ্রনীলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ টাকা ঢুকেছিল বলে দাবি করল ইডি। (ছবি সৌজন্যে পিটিআই)
মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ টাকা ঢুকেছিল বলে দাবি করল ইডি। (ছবি সৌজন্যে পিটিআই)

আর যে মামলার তদন্তে ইডির তরফে সেই বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বেকায়দায় পড়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল। অভিযোগ উঠেছে, দুর্গাপুজোর পাস বিক্রি এবং ইউনেস্কোর ওয়েবসাইটে একাধিক পুজো কমিটির নাম তুলে দেওয়ার ঘটনায় কোটি-কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই মামলার তদন্তের জন্য মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী মধুছন্দাকে পড়তে হয় ইডির জিজ্ঞাসাবাদের মুখে। তল্লাশি চালানো হয় তাঁদের বাড়িতে।

আরও পড়ুন: TET: 'দুর্গাপুজোর মতো...,' প্রাথমিক নিয়োগে কাটছে জট, টেট নিয়ে বড় ঘোষণার স্কুলশিক্ষামন্ত্রীর

'ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সহযোগীদের টেন্ডার, সেখান থেকে মোটা অঙ্কের টাকা তোলা'

আবার বুধবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় ইন্দ্রনীলকে। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপর ইডির তরফে জানানো হয়েছে, ইন্দ্রনীল যখন মন্ত্রী ছিলেন, সেইসময় সরকারি প্রকল্পের একাধিক টেন্ডার পেয়েছিলেন তাঁরই ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বোস এবং দীপেশ রায়ের বিভিন্ন সংস্থা। যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। যে সংস্থাগুলি থেকে বড় অঙ্কের টাকা ঢুকেছিল ইন্দ্রনীলের আত্মীয়দের কোম্পানিতে। যে সংস্থাগুলি টেন্ডার পেয়েছিল, সেগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের নগদ তোলারও ঘটনা সামনে এসেছে।

শুধু তাই নয়, ইডির তরফে দাবি করা হয়েছে যে ইন্দ্রনীল এবং তাঁর মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্টে নগদ ৩.৮ কোটি টাকা জমা দেওয়া হয়েছিল। আর সেই সংস্থার থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ৩০ লাখ টাকার মতো পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তদন্ত চলছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks