ED at Abhishek Banerjee residence: অভিষেকের বাড়িতে ইডি, হাতে বিশেষ ফাইল, কোন দুর্নীতি মামলায় আজ বড় ‘অ্যাকশন’?
ED at Abhishek Banerjee residence: তৃৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পৌঁছে গেল। কোন দুর্নীতি মামলার তদন্তে অভিষেকের বাড়িতে গেল?
ED at Abhishek Banerjee residence: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিকেলের দিকে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে আসেন কেন্দ্রীয় সংস্থার দুই আধিকারিক। প্রাথমিকভাবে শান্তিনিকেতনে যান তাঁরা। তারপর আসেন কালীঘাটে। তবে সেইসময় অভিষেক বাড়িতে ছিলেন না। তৃণমূল ভেঙে খান-খান হয়ে যাওয়ার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। সেখানে ‘পুরনো’ তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিমোর সঙ্গে বৈঠক করছেন বলে সূত্রের খবর।
CID থেকে ED- চক্রব্যূহে পড়ে গেলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
{{^htLoading}} {{/htLoading}}
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হাজিরার নোটিশ দিতে এসেছেন ইডির আধিকারিকরা। যে অভিষেককে ইতিমধ্যে বিধায়কদের জাল সই-কাণ্ডে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। গত সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু ডিম আক্রমণের পরে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে সেই তলব এড়িয়ে যান। তারপর ফের তাঁর বাড়িতে গিয়ে সমন দিয়ে আসে সিআইডি। আর তার কয়েকদিন পরেই ইডি হাজির হল অভিষেকের বাড়িতে।
যেন গ্রেফতার করা না হয়, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
আর সেইসব ঘটনার মধ্যেই বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডি-র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিতে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই অভিষেককে হাজিরা দিতে বলা হয়। এই নোটিশের বৈধতাকেই এবার আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেতা। তাঁর আবেদনে নোটিস বাতিলের পাশাপাশি তদন্ত চলাকালীন কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জিও জানানো হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/ED at Abhishek Banerjee residence: অভিষেকের বাড়িতে ইডি, হাতে বিশেষ ফাইল, কোন দুর্নীতি মামলায় আজ বড় ‘অ্যাকশন’?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe