Debraj Chakraborty Egg Attack: 'তোলাবাজির জন্য প্রতিটি এলাকায় আলাদা টিম', সেই দেবরাজকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Debraj Chakraborty Egg Attack: বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে ডিম আক্রমণের মধ্যে পড়তে হল। তবে তাঁর গায়ে ডিম লাগেনি। তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছে।
Debraj Chakraborty Egg Attack: ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হল। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে গ্রেফতারির পরে বৃহস্পতিবার দুপুরে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে বারাসত আদালতে আনা হয়। সেইসময় 'চোর-চোর' স্লোগান ওঠে। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। তবে দেবরাজের গায়ে ডিম লাগেনি। টুপি পরা অবস্থায় আদালতের মধ্যে ঢুকে যান। বরং পুলিশকর্মীদের গায়ে ও পুলিশের গাড়িতে পড়ে ডিম। তারইমধ্যে এক আইনজীবী দাবি করেন, ‘ও যা যা করেছে, তাতে ঠিক হয়েছে। ওর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। সাধারণ মানুষের তুমুল ক্ষোভ আছে ওর বিরুদ্ধে।’
'তোলাবাজির জন্য প্রতিটি এলাকায় আলাদা-আলাদা টিম তৈরি দেবরাজের'
{{^htLoading}} {{/htLoading}}
আর দেবরাজের বিরুদ্ধে অভিযোগের অভাব নেই। অভিযোগ উঠেছে, খাতায়কলমে অদিতি বিধায়ক থাকলেও আসলে দেবরাজই সবকিছু চালাতেন। ডি-ফ্যাক্টো বিধায়ক ছিলেন দেবরাজই (যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বলে অভিযোগ উঠেছে)। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, তোলাবাজির জন্য প্রতিটি এলাকায় একটি টিম বানিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
নিজের বাড়ির কাজের জন্যও দেবরাজকে তোলা দিতে হত, উঠল অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশির কাজ, পাইপের কাজ, নিজের বাড়ির সামান্যতম কাজ, দোকান- কিছু একটা করলেই তোলাবাজির জন্য পৌঁছে যেত দেবরাজের টিম। লাখ-লাখ টাকা তোলা তুলত বলে অভিযোগ উঠেছে। তাছাড়াও জমি দখল, হুমকি, ভোট-পরবর্তী হিংসা- কোন বেআইনি ঘটনায় দেবরাজ ও তাঁর সাঙ্গপাঙ্গদের যোগ ছিল না, তা খুঁজে পাওয়া দুষ্কর বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
তেমনই একজন প্রোমোটার দাবি করেছেন, কেষ্টপুরের ভিআইপি রোডের কাছে একটি বিল্ডিং তৈরি করছিলেন। যখন ছাদ ঢালাই হচ্ছিল, সেইসময় কাজ বন্ধের নির্দেশ এসেছিল। দেবরাজরা লোকরা বলেছিল যে ৪০ লাখ টাকা দিলে ফের কাজ শুরু করা যাবে। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে রফা হয়েছিল। বাধ্য হয়ে কাজ শুরু করার জন্য ৩০ লাখ দিয়েছিলেন বলে দাবি করেছেন ওই প্রোমোটার।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Debraj Chakraborty Egg Attack: 'তোলাবাজির জন্য প্রতিটি এলাকায় আলাদা টিম', সেই দেবরাজকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe