WB Supplementary Voter List: কত লাখ বিচারাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে? জানাল কমিশন, ৬০ লাখের হতে কতদিন?
আগামী ৩০ মার্চের আগেই ‘বিচারাধীন’ তালিকা পুরোপুরি নিষ্পত্তি করে দেওয়া যাবে - এমনই আশাপ্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, সোমবার পর্যন্ত ‘বিচারাধীন’ তালিকায় থাকা ২০ লাখের মতো মানুষের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে।
আগামী ৩০ মার্চের আগেই ‘বিচারাধীন’ তালিকা পুরোপুরি নিষ্পত্তি করে দেওয়া যাবে - এমনই আশাপ্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, সোমবার পর্যন্ত ‘বিচারাধীন’ তালিকায় থাকা ২০ লাখের মতো মানুষের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে। অর্থাৎ এক-তৃতীয়াংশের মতো কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর কথায়, ‘তিনটি-চারটি জেলায় নিষ্পত্তির কাজ শেষ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ওই জেলাগুলিতে যে বিচারবিভাগীয় অফিসার ছিলেন, তাঁদের অন্যত্র পাঠানো হয়েছে, যেখানে বেশি মানুষ বিচারাধীন তালিকায় আছে।’

কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে?
তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সে বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানাতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি আদালতের হাতে আছে। ৩০ তারিখের মধ্যে পুরো বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হবে বলে আশাপ্রকাশ করছেন।
কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে?
সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২,২০০-২,৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিকভাবে মোতায়েন করা হয়, সেদিকে নজর দিচ্ছে কমিশন।
আকাশপথে ড্রোনের কড়া পাহারা
সিইও দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্পর্শকাতর এলাকা এবং ভৌগোলিকভাবে দুর্গম বুথগুলোতে ড্রোন ব্যবহার করা হবে। বিশেষ করে ভোটগ্রহণের দিন এবং তার আগের রাতে উত্তেজনাময় এলাকাগুলোতে ড্রোন উড়িয়ে জনসমাবেশ বা কোনও প্রকার অসাধু কার্যকলাপের ওপর নজর রাখা হবে। এই ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিয়ো সরাসরি জেলা নির্বাচনী আধিকারিক এবং দিল্লিতে কমিশনের সদর দপ্তরে রিয়েল-টাইমে পাঠানো হবে। এর ফলে কোথাও কোনও অশান্তির খবর পেলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় বাহিনী।
সার্বিকভাবে সিইও দফতর সূত্রে খবর, ২০২৬ সালের নির্বাচনে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে কমিশন প্রমাণ করতে চায় যে, হিংসামুক্ত নির্বাচন সম্ভব। ড্রোন থেকে ওয়েবকাস্টিং— এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন বলেই আশাপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


