Gavaskar on Pakistani players: পাক খেলোয়াড়দের টাকায় ভারতীয় জওয়ানদের হত্যা করা হয়, সানির নিশানায় কাব্য মারানরা
দ্য হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড় আরবার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। সেই সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষুব্ধ সুনীল গাভাসকর। তিনি বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের টাকায় পরোক্ষভাবে ভারতীয় জওয়ানদের হত্যা হয়।’
পাকিস্তানি খেলোয়াড়দের যে টাকা দেওয়া হয়, তা ভারতীয় জওয়ানদের হত্যার কাজে ব্যবহৃত হয়। বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার সুনীল (সানি) গাভাসকর। আর তিনি সেই মন্তব্য করেছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ সানরাইজার্স লিডস (যার মূল সংস্থা ভারতীয় কাব্য মারানের মালিকাধীন) পাকিস্তানি খেলোয়াড় আবরার আহমেদকে দলে নেওয়ার পরে। গাভাসকর মনে করেছেন, এখনও সময় আছে। তাই নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা উচিত সানরাইজার্স কর্তৃপক্ষের।

‘পাক খেলোয়াড়দের টাকায় পরোক্ষভাবে ভারতীয় জওয়ানদের হত্যা হয়’
সংবাদমাধ্যম মিড ডে'র কলামে গাভাসকর লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে একটি ফ্র্যাঞ্চাইজির ভারতীয় মালিক পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেওয়ায় যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে একেবারেই অবাক হওয়ার কিছু নেই। ২০০৮ সালের নভেম্বরে মুম্বই হামলার পর থেকে আইপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা পাকিস্তানি খেলোয়াড়দের দিকে ফিরেও তাকান না।’
আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!
সেইসঙ্গে তিনি বলেন, ‘দেরিতে হলেও এই বিষয়টা উপলব্ধি করা গিয়েছে, পাকিস্তানিদের যে অর্থ দেওয়া হয়, সেটা থেকে ওঁরা নিজেদের সরকারকে কর দেন। আর সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কেনে (পাকিস্তান সরকার)। (অর্থাৎ পাকিস্তানি খেলোয়াড়দের যে টাকা দেওয়া হয়), তা পরোক্ষভাবে ভারতীয় জওয়ান ও সাধারণ মানুষদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই উপলব্ধি থেকেই ভারতীয় প্রতিষ্ঠানগুলি পাকিস্তানি শিল্পী ও ক্রীড়াবিদদের কোনও জায়গায় নেওয়ার ভাবনা থেকেও বিরত থাকে।’
'কোচ নিউজিল্যান্ডের, কিন্তু মালিকের তো…..', হতাশ সানি
গাভাসকরের মতে, সানরাইজার্স লিডসের যে কোচ আছেন, সেই ড্যানিয়েল ভেত্তোরি নিউজিল্যান্ডের মানুষ। ফলে তিনি হয়তো পুরো বিষয়টা বোঝেন না। তাই তিনি হয়তো নিজের দলে পাকিস্তানি খেলোয়াড়কে নিতে চেয়েছেন। কিন্তু পুরো বিষয়টি বোঝা উচিত ছিল মালিকের। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত ছিল বলে মনে করছেন গাভাসকর। তিনি প্রশ্ন তুলেছেন, 'যে ফর্ম্যাটে অন্য কোনও দেশ খেলে না, তার একটা টুর্নামেন্ট জেতার বিষয়টা কি ভারতীয় (জওয়ান ও সাধারণ নাগরিকের) জীবনের চেয়ে বেশি দামি?'
সানরাইজার্সের কাছে কী আর্জি গাভাসকরের?
যদিও গাভাসকরের মন্তব্য নিয়ে আপাতত সানরাইজার্স কর্তৃপক্ষের তরফে কিছু বলা হয়নি। যিনি আশাপ্রকাশ করেছেন, ‘যে ভুলটা করা হয়েছে, সেটা শুধরে নেওয়ার জন্য এখনও সময় আছে। আশা করছি যে সুচেতনার উদয় হবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


