BJP Candidate List in WB: মমতার ‘ঘরে’ শুভেন্দুকে টিকিট বিজেপির, হিরণকে সরিয়ে দিলীপ ‘রাজ’, রুদ্রনীল কোথায়?
প্রথম দফায় মোট ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আগেই প্রথম দফার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এখনও ১৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। প্রথম দফায় ১৪৪টি আসনে কে কে প্রার্থী হলেন?
লড়াইটা এক থাকছে। শুধু 'পিচটা' পালটে যাচ্ছে। কারণ ভবানীপুরে বিজেপি টিকিট দিল শুভেন্দু অধিকারীকে। যে আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার শুভেন্দুর আসন নন্দীগ্রামে গিয়ে লড়াই করেছিলেন তৃণমূল সুপ্রিমো। হেরে গেলেও ইতিবাচক বার্তা দিতে পেরেছিলেন। এবার ঠিক সেই কাজটা শুভেন্দুর মাধ্যমে করল বিজেপি। যিনি নিজের কেন্দ্র নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়বেন। আবার হিরণ চট্টোপাধ্যায়ের আসন খড়্গপুর সদর থেকে দিলীপ ঘোষ টিকিট পেলেন। অতীতে খড়্গপুর সদর থেকেই বিজেপির টিকিটে জিতেছিলেন দিলীপ। ফলে নিজের গড়েই প্রত্যাবর্তন হল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। হিরণ ‘ধাক্কা’ খেলেও অপর অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষকে শিবপুর থেকে প্রার্থী করল বিজেপি।

বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকা
১. কোচবিহার উত্তর: সুকুমার রায়
২. শীতলকুচি: সাবিত্রী বর্মন
৩. দিনহাটা: অজয় রায়
৪. তুফানগঞ্জ: মালতি রাভা রায়
৫. কুমারগ্রাম: মনোজ কুমার ওরাওঁ
৬. কালচিনি: বিশাল লামা
৭. আলিপুরদুয়ার: পরিতোষ দাস
৮. ফালাকাটা: দীপক বর্মন
৯. ডাবগ্রাম-ফুলবাড়ি: শিখা চট্টোপাধ্যায়
১০. নাগরাকাটা: পুনা ভেঙরা
১১. মাটিগাড়া-নকশালবাড়ি: আনন্দময় বর্মন
১২. শিলিগুড়ি: শংকর ঘোষ
১৩. ফাঁসিদেওয়া: দুর্গা মুর্মু
১৪. গোয়ালপোখোর: সরজিৎ বিশ্বাস
১৫. চাকুলিয়া: মনোজ জৈন
১৬. করণদিঘি: বিরাজ বিশ্বাস
১৭. কালিয়াগঞ্জ: উৎপল মহারাজ
১৮. রায়গঞ্জ: কৌশিক চৌধুরী
১৯. কুশমন্ডি: তাপসচন্দ্র রায়
২০. কুমারগঞ্জ: শুভেন্দু সরকার
২১. বালুরঘাট: বিদ্যুৎ রায়
২২. তপন: বুধরাই টুডু
২৩. গঙ্গারামপুর: সত্যেন্দ্রনাথ রায়
২৪. হরিরামপুর: দেবব্রত মজুমদার
২৫. হাবিবপুর: জোয়েল মুর্মু
২৬. গাজোল: চিন্ময়দেব বর্মন
২৭. চাঁচল: রতন দাস
২৮. মালতীপুর: আশিষ দাস
২৯. রতুয়া: অভিষেক সিংহানিয়া
৩০. মানিকচক: গৌরচন্দ্র মণ্ডল
৩১. মালদা: গোপালচন্দ্র সাহা
৩২. মোথাবাড়ি: নিবারণ ঘোষ
৩৩. সুজাপুর: অভিরাজ চৌধুরী
৩৪. সুতি: মহাবীর ঘোষ
৩৫. রঘুনাথগঞ্জ: সুরজিৎ পোদ্দার
৩৬. লালগোলা: অমর কুমার দাস
৩৭. ভগবানগোলা: ভাস্কর সরকার
৩৮. মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ
৩৯. রেজিনগর: বাপন ঘোষ
৪০. বেলডাঙা: ভরত কুমার ঝাওয়ার
৪১. বহরমপুর: সুব্রত মৈত্র
৪২. হরিহরপাড়া: তন্ময় বিশ্বাস
৪৩. নওদা: রানা মণ্ডল
৪৪. ডোমকল: নন্দদুলাল পাল
৪৫. জলঙ্গি: নবকুমার সরকার
৪৬. করিমপুর: সমরেন্দ্রনাথ ঘোষ
৪৭. পলাশীপাড়া: অনিমা দত্ত
৪৮. কালীগঞ্জ: বাপন ঘোষ
৪৯. রানাঘাট উত্তর পশ্চিম: পার্থসারথি চট্টোপাধ্যায়
৫০. রানাঘাট উত্তর পূর্ব: অসীম বিশ্বাস
৫১. চাকদা: বঙ্কিমচন্দ্র ঘোষ
৫২. হরিণঘাটা: অসীমকুমার সরকার
৫৩. বাদুড়িয়া: সুকৃতি সরকার
৫৪. আমডাঙা: অরিন্দম দে
৫৫. নৈহাটি: সৌমিত্র চট্টোপাধ্যায়
৫৬. ভাটপাড়া: পবন কুমার সিং
৫৭. বরানগর: সজল ঘোষ
৫৮. দেগঙ্গা: তরুণকান্তি ঘোষ
৫৯. বসিরহাট উত্তর: নারায়ণচন্দ্র মণ্ডল
৬০. বাসন্তী: বিকাশ সর্দার
৬১. কুলতলি: মাধবী মহলদার
৬২. পাথরপ্রতিমা: শ্রী অসিত কুমার হালদার
৬৩. কাকদ্বীপ: শ্রী দীপঙ্কর জানা
৬৪. রায়দিঘি: শ্রী পলাশ রানা
৬৫. ক্যানিং পূর্ব: অসীম সাঁপুই
৬৬. ডায়মন্ড হারবার: দীপককুমার হালদার
৬৭. বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
৬৮. বজবজ: তরুণ কুমার আদক
৬৯. মেটিয়াবুরুজ: বীর বাহাদুর সিং
৭০. ভবানীপুর: শুভেন্দু অধিকারী
৭১. রাসবিহারী: স্বপন দাশগুপ্ত
৭২. হাওড়া উত্তর: উমেশ রাই
৭৩. শিবপুর: রুদ্রনীল ঘোষ
৭৪. উলুবেড়িয়া দক্ষিণ: স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ
৭৫. আমতা: অমিত সামন্ত
৭৬. ডোমজুড়: গোবিন্দ হাজরা
৭৭. সপ্তগ্রাম: স্বরাজ ঘোষ
৭৮. তারকেশ্বর: সন্তু পান
৭৯. পুরশুড়া: বিমান ঘোষ
৮০. আরামবাগ: হেমন্ত বাগ
৮১. গোঘাট: প্রশান্ত দিঘর
৮২. খানাকুল: সুশান্ত ঘোষ
৮৩. পাঁশকুড়া পূর্ব: সুব্রত মাইতি
৮৪. পাঁশকুড়া পশ্চিম: সিন্তু সেনাপতি
৮৫. ময়না: অশোক দিন্দা
৮৬. মহিষাদল: সুভাষ পাঁজা
৮৭. হলদিয়া: প্রদীপ কুমার বিজলী
৮৮. নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারী
৮৯. পটাশপুর: তপন মাইতি
৯০. কাঁথি উত্তর: সুমিতা সিনহা
৯১. কাঁথি দক্ষিণ: অরূপকুমার দাস
৯২. রামনগর: চন্দ্রশেখর মণ্ডল
৯৩. দাঁতন: অজিত কুমার জানা
৯৪. নয়াগ্রাম: অমিয়া কিস্কু
৯৫. গোপীবল্লভপুর: রাজেশ মাহাতো
৯৬. ঝাড়গ্রাম: লক্ষ্মীকান্ত সাহু
৯৭. কেশিয়াড়ি: ভদ্র হেমব্রম
৯৮. খড়্গপুর সদর: দিলীপ ঘোষ
৯৯. নারায়ণগড়: রামপ্রসাদ গিরি
১০০. সবং: অমল পান্ডা
১০১. খড়্গপুর: তপন ভূঁইয়া
১০২. ডেবরা: শুভাশিষ ওম
১০৩. দাসপুর: তপন দত্ত
১০৪. ঘাটাল: শীতল কপাট
১০৫. চন্দ্রকোণা: সুকান্ত দোলুই
১০৬. শালবনি: বিমান মাহাতো
১০৭. কেশপুর: শুভেন্দু সামন্ত
১০৮. বিনপুর: প্রণত টুডু
১০৯. বান্দোয়ান: লবসেন বাস্কে
১১০. বলরামপুর: জলধর মাহাতো
১১১. মানবাজার: ময়না মুর্মু
১১২. কাশীপুর: কমলকান্ত হাঁসদা
১১৩. পারা: নাদিয়ার চাঁদ বাউরি
১১৪. রঘুনাথপুর: মামনি বাউরি
১১৫. শালতোড়া: চন্দনা বাউরি
১১৬. ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
১১৭. রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
১১৮. রায়পুর: ক্ষেত্রমোহন হাঁসদা
১১৯. তালড্যাংরা: সৌভিক পাত্র
১২০. বড়জোড়া: বিলেশ্বর সিনহা
১২১. ওন্দা: অমরনাথ শাখা
১২২. কোতুলপুর: লক্ষ্মীকান্ত মজুমদার
১২৩. ইন্দা: নির্মল কুমার ধারা
১২৪. সোনামুখী: দিবাকর ঘরামি
১২৫. রায়না: সুভাষ পাত্র
১২৬. জামালপুর: অরুণ হালদার
১২৭. মন্তেশ্বর: সৈকত পাঁজা
১২৮. বর্ধমান উত্তর: সঞ্জয় দাস
১২৯. ভাতার: সোমেন করফা
১৩০. কেতুগ্রাম: অনাদি ঘোষ (মথুরা)
১৩১. আউশগ্রাম: কলিতা মাজি
১৩২. পান্ডবেশ্বর: জিতেন্দ্র কুমার তিওয়ারি
১৩৩. দুর্গাপুর পূর্ব: চন্দ্রশেখর ব্যানার্জি
১৩৪. দুর্গাপুর পশ্চিম: শ্রী লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই
১৩৫. জামুরিয়া: বিজন মুখোপাধ্যায়
১৩৬. আসানসোল দক্ষিণ: অগ্নিমিত্রা পাল
১৩৭. আসানসোল উত্তর: কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
১৩৮. কুলটি: অজয়কুমার পোদ্দার
১৩৯. দুবরাজপুর: অনুপকুমার সাহা
১৪০. সিউড়ি: জগন্নাথ চট্টোপাধ্যায়
১৪১. বোলপুর: দিলীপকুমার ঘোষ
১৪২. নানুর: খোকন দাস
১৪৩. ময়ূরেশ্বর: দুধকুমার মণ্ডল
১৪৪. হাঁসন: নিখিল বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ
প্রথম দফায় মোট ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আগেই প্রথম দফার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এখনও ১৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এমনিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে। আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে ওই কেন্দ্রগুলিতে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


