WB 1st Phase Voting Full Schedule: ১৬ জেলা, ১৫২ আসন- প্রথম দফায় ২৩ এপ্রিল বাংলার কোন আসনে ভোট? বড়-বড় তারিখ জানুন

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টি ভোটগ্রহণ হবে। ওই আসনগুলি রাজ্যের ১৬টি জেলায় অবস্থিত। কোন কোন আসনে ভোটগ্রহণ হবে? সেই সব আসনের গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিন। কবে ভোটগণনা হবে? রইল সব তারিখ।

Published on: Mar 15, 2026 5:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ষোলো জেলা, ১৫২টি কেন্দ্র - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় একলপ্তে এতগুলি আসনেই ভোটগ্রহণ হবে। রবিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ১৬টি জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম) ভোটগ্রহণ হতে চলেছে আগামী ২৩ এপ্রিল।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টি ভোটগ্রহণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Election Commission)
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টি ভোটগ্রহণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Election Commission)

আরও পড়ুন: WB 5th Pay Commission DA Arrear: বকেয়া DA মিটিয়ে দেবে রাজ্য! সরকারি কর্মচারী ও শিক্ষকরা কবে থেকে টাকা পাবেন?

প্রথম দফার ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

১) গেজেট নোটিফিকেশন জারি: ৩০ মার্চ (সোমবার)।

২) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৬ এপ্রিল (সোমবার)।

৩) মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৭ এপ্রিল (মঙ্গলবার)।

৪) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

৫) ভোটগ্রহণের তারিখ: ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)।

৬) ভোটগণনা: ৪ মে (সোমবার)।

৭) ৬ মে'র আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুন: WB Purohit-Muezzin honorarium: ভোট ঘোষণার ৮০ মিনিট আগে পুরোহিত ও মুয়াজ্জিন ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার, কত টাকা?

আগামী ২৩ এপ্রিল কোন ১৫২টি আসনে ভোট হবে?

১. মেখলিগঞ্জ

২. মাথাভাঙা

৩. কোচবিহার উত্তর

৪. কোচবিহার দক্ষিণ

৫. শীতলকুচি

৬. সিতাই

৭. দিনহাটা

৮. নাটাবাড়ি

৯. তুফানগঞ্জ

১০. কুমারগ্রাম

১১. কালচিনি

১২. আলিপুরদুয়ার

১৩. ফালাকাটা

১৪. মাদারিহাট

১৫. ধূপগুড়ি

১৬. ময়নাগুড়ি

১৭. জলপাইগুড়ি

১৮. রাজগঞ্জ

১৯. ডাবগ্রাম-ফুলবাড়ি

২০. মাল

২১. নাগরাকাটা

২২. কালিম্পং

২৩. দার্জিলিং

২৪. কার্শিয়াং

২৫. মাটিগাড়া-নকশালবাড়ি

২৬. শিলিগুড়ি

২৭. ফাঁসিদেওয়া

২৮. চোপড়া

২৯. ইসলামপুর

৩০. গোয়ালপোখর

৩১. চাকুলিয়া

৩২. করণদিঘি

৩৩. হেমতাবাদ

৩৪. কালিয়াগঞ্জ

৩৫. রায়গঞ্জ

৩৬. ইটাহার

৩৭. কুশমণ্ডি

৩৮. কুমারগঞ্জ

৩৯. বালুরঘাট

৪০. তপন

৪১. গঙ্গারামপুর

৪২. হরিরামপুর

৪৩. হাবিবপুর

৪৪. গাজোল

৪৫. চাঁচল

৪৬. হরিশচন্দ্রপুর

৪৭. মালতীপুর

৪৮. রতুয়া

৪৯. মানিকচক

৫০. মালদা

৫১. ইংলিশ বাজার

৫২. মোথাবাড়ি

৫৩. সুজাপুর

৫৪. বৈষ্ণবনগর

৫৫. ফরাক্কা

৫৬. সামসেরগঞ্জ

৫৭. সুতি

৫৮. জঙ্গিপুর

৫৯. রঘুনাথগঞ্জ

৬০. সাগরদিঘি

৬১. লালগোলা

৬২. ভগবানগোলা

৬৩. রানিনগর

৬৪. মুর্শিদাবাদ

৬৫. নবগ্রাম

৬৬. খড়গ্রাম

৬৭. বড়ঞা

৬৮. কান্দি

৬৯. ভরতপুর

৭০. রেজিনগর

৭১. বেলডাঙা

৭২. বহরমপুর

৭৩. হরিহরপাড়া

৭৪. নওদা

৭৫. ডোমকল

৭৬. জলঙ্গি

৭৭. তমলুক

৭৮. পাঁশকুড়া পূর্ব

৭৯. পাঁশকুড়া পশ্চিম

৮০. ময়না

৮১. নন্দকুমার

৮২. মহিষাদল

৮৩. হলদিয়া

৮৪. নন্দীগ্রাম

৮৫. চণ্ডীপুর

৮৬. পটাশপুর

৮৭. কাঁথি উত্তর

৮৮. ভগবানপুর

৮৯. খেজুরি

৯০. কাঁথি দক্ষিণ

৯১. রামনগর

৯২. এগরা

৯৩. দাঁতন

৯৪. নয়াগ্রাম

৯৫. গোপীবল্লভপুর

৯৬. ঝাড়গ্রাম

৯৭. কেশিয়াড়ি

৯৮. খড়্গপুর সদর

৯৯. নারায়ণগড়

১০০. সবং

১০১. পিংলা

১০২. খড়গপুর

১০৩. ডেবরা

১০৪. দাসপুর

১০৫. ঘাটাল

১০৬. চন্দ্রকোণা

১০৭. গড়বেতা

১০৮. শালবনি

১০৯. কেশপুর

১১০. মেদিনীপুর

১১১. বিনপুর

১১২. বান্দোয়ান

১১৩. বলরামপুর

১১৪. বাঘমুণ্ডি

১১৫. জয়পুর

১১৬. পুরুলিয়া

১১৭. মানবাজার

১১৮. কাশীপুর

১১৯. পারা

১২০. রঘুনাথপুর

১২১. শালতোড়া

১২২. ছাতনা

১২৩. রানিবাঁধ

১২৪. রায়পুর

১২৫. তালড্যাংরা

১২৬. বাঁকুড়া

১২৭. বড়জোড়া

১২৮. ওন্দা

১২৯. বিষ্ণুপুর

১৩০. কোতুলপুর

১৩১. ইন্দাস

১৩২. সোনামুখী

১৩৩. পাণ্ডবেশ্বর

১৩৪. দুর্গাপুর পূর্ব

১৩৫. দুর্গাপুর পশ্চিম

১৩৬. রানিগঞ্জ

১৩৭. জামুরিয়া

১৩৮. আসানসোল দক্ষিণ

১৩৯. আসানসোল উত্তর

১৪০. কুলটি

১৪১. বারাবানি

১৪২. দুবরাজপুর

১৪৩. সিউড়ি

১৪৪. বোলপুর

১৪৫. নানুর

১৪৬. লাভপুর

১৪৭. সাঁইথিয়া

১৪৮. ময়ূরেশ্বর

১৪৯. রামপুরহাট

১৫০. হাসন

১৫১. নলহাটি

১৫২. মুরারই

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More