WB 5th Pay Commission DA Arrear: বকেয়া DA মিটিয়ে দেবে রাজ্য! সরকারি কর্মচারী ও শিক্ষকরা কবে থেকে টাকা পাবেন?
পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) প্রদানের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক ৫৫ মিনিট আগে (দুপুর ৩ টে ৫ মিনিট) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ থেকে রোপা ২০০৯-র (পঞ্চম বেতন কমিশন) আওতায় রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। অর্থ দফতরের তরফে জারি করা নিয়মাবলী ও বিজ্ঞপ্তির ভিত্তিতে সেই বকেয়া ডিএ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে সরকারিভাবে অর্থ দফতরের তরফে আপাতত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

WB Election 2026 Date Live Updates: পশ্চিমবঙ্গে কবে ও কত দফায় ভোট? পুরো সূচির লাইভ আপডেট
ভোটের আগে আচমকা ঘোষণা মমতার
এমনিতে ৫ ফেব্রুয়ারি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনওরকম উচ্চবাচ্য করা হয়নি। দিনকয়েক আগে রাজ্যের তরফে সময় বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু বিকেল চারটে থেকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক ৫৫ মিনিট আগে তাঁদের মন জয়ের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।
শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ দেবে রাজ্য
শুধু রাজ্য সরকারি কর্মচারীরা নন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মন জয়ের চেষ্টা করেছে রাজ্য সরকার। কারণ বকেয়া ডিএ প্রদানের আর্জি জানিয়ে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেই একটি রিপোর্ট সামনে আসে। তা দেখে শিক্ষক ও শিক্ষাকর্মীরা আশঙ্কা প্রকাশ করতে থাকেন যে তাঁদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ দেওয়া হবে না। কিন্তু আজ মুখ্যমন্ত্রী একেবারে নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও রোপা ২০০৯-র আওতায় বকেয়া ডিএ দেওয়া হবে।
রাজ্য সরকারি কর্মচারীরা কী বলছেন?
বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, 'মুখ্যমন্ত্রীর এই বিলম্বিত বোধোদয়কে সম্মান জানিয়ে বলছি এই বোধদয় আগেই হওয়া উচিত ছিল। কোটি কোটি টাকা ব্যয় করে কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোন সরকার বা কোন শাসক বেশিদিন এগিয়ে যেতে পারে না - এটাই তার প্রমান। অবিলম্বে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করা এম এ ফাইল এবং রিভিউ পিটিশন প্রত্যাহার করে সপ্তম পে কমিশনের গেজেট নোটিফিকেশন জারি করুক। অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবি মেনে নেওয়া হোক। সমস্ত মামলাকারী সংগঠন এবং লড়াকু সমস্ত কর্মচারীকে অভিনন্দন জানাই।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











