WB Election 2026 Date Highlights: ৮ দফা থেকে সোজা ২! বাংলায় দ্রুত হবে ভোট, ফল ৪ মে, বাকি ৪ রাজ্যে ১ দিনেই নির্বাচন
Election 2026 Schedule Highlights: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের (একটি কেন্দ্রশাসিত অঞ্চল আদতে) বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কবে কবে ভোট? এক ক্লিকে জানুন সব আপডেট।

West Bengal Election 2026 Schedule Highlights: ২০২১ সালের মতো আট দফা নয়, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে মাত্র দুটি দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আর ভোটগণনা হবে আগামী ৪ মে। অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও সেদিনই ভোটগণনা হবে। তবে ওই রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে একদফায়। আজ সেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন যে সাংবাদিক বৈঠক করেছে, তার হাইলাইটস দেখে নিন।
...Read MoreWB Election 2026 Schedule LIVE: পশ্চিমবঙ্গের কোন আসনে কবে ভোট? জানুন এক ক্লিকেই
পশ্চিমবঙ্গে মাত্র দুটি দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। কোন আসনে কবে ভোট হবে? – জানতে ক্লিক করুন এখানে
Election Schedule 2026 LIVE: কেরলম, তামিলনাড়ু ও পুদুচেরিতে কবে ভোট হবে?
কেরলম এবং পুদুচেরিতেও একদফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ মে। আর তামিলনাড়ুতে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। গণনা হবে ৪ মে।
🔴 LIVE: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য
১) পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটগ্রহণ হবে।
২) অসমে ১ দফায় ভোটগ্রহণ হবে।
৩) তামিলনাড়ুতে ১ দফায় ভোটগ্রহণ হবে।
৪) পুদুচেরিতে ১ দফায় ভোটগ্রহণ হবে।
৫) কেরলে ১ দফায় ভোটগ্রহণ হবে।
Election Dates 2026 LIVE: বাংলায় মাত্র ২ দফায় ভোট, কবে কবে?
পশ্চিমবঙ্গে মাত্র দু'দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ২৯ এপ্রিল। আর যথারীতি ভোটগণনা হবে ৪ মে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।
Election Dates 2026 LIVE: অসমে ভোট ১ দফায়, গণনা ৪ মে
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার: অসমে একদফায় ভোট হবে। ভোট হবে ৯ এপ্রিল। ৪ মে ভোটগণনা হবে।
West Bengal Election Date LIVE: বিলম্বিত বোধোদয় মুখ্যমন্ত্রীর, বকেয়া DA নিয়ে সরকারি কর্মীরা
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন, সেটার প্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, 'মুখ্যমন্ত্রীর এই বিলম্বিত বোধোদয়কে সম্মান জানিয়ে বলছি এই বোধদয় আগেই হওয়া উচিত ছিল। কোটি কোটি টাকা ব্যয় করে কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোন সরকার বা কোন শাসক বেশিদিন এগিয়ে যেতে পারে না - এটাই তার প্রমান। অবিলম্বে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করা এম এ ফাইল এবং রিভিউ পিটিশন প্রত্যাহার করে সপ্তম পে কমিশনের গেজেট নোটিফিকেশন জারি করুক। অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবি মেনে নেওয়া হোক। সমস্ত মামলাকারী সংগঠন এবং লড়াকু সমস্ত কর্মচারীকে অভিনন্দন জানাই।'
Election Schedule 2026 LIVE Updates: প্রথম ৫ মিনিটে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের হাইলাইটস
🔴 সাংবাদিক বৈঠকের হাইলাইটস (প্রথম ৫ মিনিট)
১) মোট ভোটার সংখ্যা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭.৪ কোটি।
২) ভোট কেন্দ্রের প্রস্তুতি: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ৫টি রাজ্যে মোট ২.১৮ লাখ পোলিং স্টেশন বা ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হচ্ছে।
৩) পশ্চিমবঙ্গ ও অসমের পর্যায়: প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং অসমে একাধিক দফায় ভোট হতে পারে। অন্যদিকে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে এক দফায় ভোটের সম্ভাবনা রয়েছে।
৪) সুরক্ষা ব্যবস্থা: এবারের নির্বাচনে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই ১,৫০০ কোম্পানির বেশি বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
৫) আদর্শ আচরণবিধি: সাংবাদিক বৈঠক শুরু হওয়ার সঙ্গে-সঙ্গেই পাঁচটি রাজ্যে 'মডেল কোড অফ কন্ডাক্ট' বা আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেল।
WB Election 2026 Schedule LIVE: পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা সবথেকে বেশি!
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার: পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা ৮০,৭১৯। তামিলনাড়ুতে ৭৫,০৩২। অসমে ৩১,৪৮৬। কেরলে ৩০,৪৭১। পুদুচেরিতে ১,০৯৯। সব বুথেই ওয়েবকাস্টিং হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা সবথেকে বেশি।
Election Schedule 2026 LIVE: ৫ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৭.৪ কোটি
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার: পাঁচটি রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৭.৪ কোটি। বিধানসভা আসনের সংখ্যা মোট ৮২৪। তার মধ্যে পশ্চিমবঙ্গেই ২৯৪টি আসন আছে। ২.১৯ লাখ পোলিং স্টেশন আছে। মোট নির্বাচনী আধিকারিকের সংখ্যা ২৫ লাখ।
WB Election 2026 Schedule LIVE: বাংলা-সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা
শুরু হ নির্বাচন কমিশনের হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠক। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমাররা। বাংলায় কতগুলি দফায় ভোট হবে? কোন দিন কোন আসনে নির্বাচন? সরাসরি দেখুন প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট।
Election dates 2026 LIVE: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী? মুখ খুললেন শুভেন্দু
নন্দীগ্রাম এবং ভবানীপুুর - দুটি কেন্দ্র থেকেই কি বিধানসভা নির্বাচনে লড়াই করবেন শুভেন্দু অধিকারী? গতবার নন্দীগ্রাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু লড়াই দেখেছিল, এবার সেটার সাক্ষী থাকবে ভবানীপুর? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সেই জল্পনা জিইয়ে রাখলেন শুভেন্দু। তিনি জানালেন, নন্দীগ্রাম থেকে লড়বেন। তাছাড়াও বিজেপি যদি অন্য কোনও কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয়, তাহলে সেখানেও লড়াই করবেন।
West Bengal Election 2026 Schedule LIVE: প্রার্থী বাছাই সিপিআইএমের, হারের হ্যাটট্রিক করা শতরূপ চাইছেন না লড়তে
লাগাতার বাজে ফলাফলের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে বামেরা। আইএসএফের সঙ্গে জোটের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও আপাতত যা ঠিক আছে, তাতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে টিকিট দেওয়া হতে পারে উত্তরপাড়া থেকে। বালিগঞ্জে টিকিট পেতে পারেন সায়রা শাহ হালিম। কোচবিহার থেকে দাঁড়াতে পারেন প্রণয় কার্য্যী। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, তিনবার হেরে যাওয়া শতরূপ ঘোষ এবার নাকি নিজেই দাঁড়াতে চাইছেন না।
WB Election 2026 Schedule LIVE: কবে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে?
আপাতত সরকারিভাবে সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, আদালতের অনুমতি সাপেক্ষে নয়া সপ্তাহেই একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় নাম নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে এখনও অনেকটা কাজ বাকি আছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায়।
WB Election 2026 Schedule LIVE: বকেয়া DA থেকে পুরোহিত-মুয়াজ্জিন ভাতা- ভোটের সূচির আগে পরপর ঘোষণা
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে একের পর এক ভাতার ঘোষণা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ঘণ্ট ঘোষণার ৮০ মিনিট আগে প্রথমে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন। তার কিছুক্ষণ পরেই (নির্ঘণ্ট ঘোষণার ৫৫ মিনিট আগে) পঞ্চম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেওয়ার ঘোষণা করে দিলেন।
WB Election 2026 Schedule LIVE: এখনও পর্যন্ত বিচারাধীন থাকা কতজনের নাম নিষ্পত্তি হয়েছে?
আপাতত সরকারিভাবে সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, আদালতের অনুমতি সাপেক্ষে নয়া সপ্তাহেই একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় নাম নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে এখনও অনেকটা কাজ বাকি আছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায়।
WB Election 2026 Schedule LIVE: এখনও পর্যন্ত বিচারাধীন থাকা কতজনের নাম নিষ্পত্তি হয়েছে?
আপাতত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) তথ্যগত অসংগতির বিষয়টি নিষ্পত্তি করছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের সময় পর্যন্ত বিচারাধীন তালিকায় ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম ছিল। শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ১৮ লাখের মতো নাম।
WB Election 2026 Schedule LIVE: ভোটার তালিকাই চূড়ান্ত নয়, নির্বাচনের ঘোষণা করছে কমিশন
আজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হচ্ছে। অথচ এখনও পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার পরে গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, সেটা অসম্পূর্ণ। এখনও ৬০ লাখের বেশি নাম 'বিবেচনাধীন' বা 'আন্ডার অ্যাডজুডিকেশন'-র তালিকায় আছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ধাপে-ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।
WB Election 2026 Schedule LIVE: বাংলায় কত দফায় ভোট? কেরল, তামিলনাড়ু, অসমে কবে নির্বাচন?
আজ বিকেল চারটেয় পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলায় কত দফায় ভোট? অসম, কেরল, পুদুচেরি বা তামিলনাড়ুতেই বা কবে নির্বাচন? নির্বাচনের দিনক্ষণ ও পুঙ্খানুপুঙ্খ খবরের সরাসরি আপডেট পেতে নজর রাখুন আমাদের লাইভ ব্লগে।
E-Paper






