WB 2nd Phase Voting Date: কলকাতা, হাওড়া-সহ ৭ জেলার ১৪২ আসনে ভোট দ্বিতীয় দফায়, আপনার কেন্দ্রেও? রইল তালিকা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রথম দফার রেশ কাটতে না কাটতেই এবার নজর দ্বিতীয় দফার দিকে। এই দফায় কলকাতার আংশিক এবং হাওড়া সহ মোট ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। কোন কোন বিধানসভা আসনে ভোট হবে?

Published on: Mar 15, 2026 6:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, তাতে দ্বিতীয় দফায় মোট সাতটি জেলায় ভোটগ্রহণ হতে চলেছে। সেই তালিকায় আছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া।আসলে প্রথম দফায় বেশিরভাগ জেলায় ভোট হয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় আবার জেলার সংখ্যা কম হলেও আসনের সংখ্যা প্রায় সমান। প্রথম দফায় যেখানে ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট দেবেন ১৪২টি আসনের মানুষ।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে দ্বিতীয় দফায় ১৪২টি ভোটগ্রহণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Election Commission)
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে দ্বিতীয় দফায় ১৪২টি ভোটগ্রহণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Election Commission)

আরও পড়ুন: WB Purohit-Muezzin honorarium: ভোট ঘোষণার ৮০ মিনিট আগে পুরোহিত ও মুয়াজ্জিন ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার, কত টাকা?

দ্বিতীয় দফার ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

১) গেজেট নোটিফিকেশন জারি: ২ এপ্রিল (বৃহস্পতিবার)।

২) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

৩) মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১০ এপ্রিল (শুক্রবার)।

৪) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ১৩ এপ্রিল (সোমবার)।

৫) ভোটগ্রহণের তারিখ: ২৯ এপ্রিল (বুধবার)।

৬) ভোটগণনা: ৪ মে (সোমবার)।

৭) ৬ মে'র আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুন: WB 5th Pay Commission DA Arrear: বকেয়া DA মিটিয়ে দেবে রাজ্য! সরকারি কর্মচারী ও শিক্ষকরা কবে থেকে টাকা পাবেন?

আগামী ২৯ এপ্রিল বাংলার কোন কোন আসনে ভোট হবে?

১. করিমপুর

২. তেহট্ট

৩. পলাশিপাড়া

৪. কালীগঞ্জ

৫. নাকাশিপাড়া

৬. চাপড়া

৭. কৃষ্ণনগর উত্তর

৮. নবদ্বীপ

৯. কৃষ্ণনগর দক্ষিণ

১০. শান্তিপুর

১১. রানাঘাট উত্তর-পশ্চিম

১২. কৃষ্ণগঞ্জ

১৩. রানাঘাট উত্তর-পূর্ব

১৪. রানাঘাট দক্ষিণ

১৫. চাকদা

১৬. কল্যাণী

১৭. হরিণঘাটা

১৮. বাগদা

১৯. বনগাঁ উত্তর

২০. বনগাঁ দক্ষিণ

২১. গাইঘাটা

২২. স্বরূপনগর

২৩. বাদুড়িয়া

২৪. হাবড়া

২৫. অশোকনগর

২৬. আমডাঙা

২৭. বীজপুর

২৮. নৈহাটি

২৯. ভাটপাড়া

৩০. জগদ্দল

৩১. নোয়াপাড়া

৩২. ব্যারাকপুর

৩৩. খড়দা

৩৪. দমদম উত্তর

৩৫. পানিহাটি

৩৬. কামারহাটি

৩৭. বরানগর

৩৮. দমদম

৩৯. রাজারহাট নিউটাউন

৪০. বিধাননগর

৪১. রাজারহাট গোপালপুর

৪২. মধ্যমগ্রাম

৪৩. বারাসত

৪৪. দেগঙ্গা

৪৫. হাড়োয়া

৪৬. মিনাখাঁ

৪৭. সন্দেশখালি

৪৮. বসিরহাট দক্ষিণ

৪৯. বসিরহাট উত্তর

৫০. হিঙ্গলগঞ্জ

৫১. গোসাবা

৫২. বাসন্তী

৫৩. কুলতলি

৫৪. পাথরপ্রতিমা

৫৫. কাকদ্বীপ

৫৬. সাগর

৫৭. কুলপি

৫৮. রায়দিঘি

৫৯. মন্দিরবাজার

৬০. জয়নগর

৬১. বারুইপুর পূর্ব

৬২. ক্যানিং পশ্চিম

৬৩. ক্যানিং পূর্ব

৬৪. বারুইপুর পশ্চিম

৬৫. মগরাহাট পূর্ব

৬৬. মগরাহাট পশ্চিম

৬৭. ডায়মন্ড হারবার

৬৮. ফলতা

৬৯. সাতগাছিয়া

৭০. বিষ্ণুপুর

৭১. সোনারপুর দক্ষিণ

৭২. ভাঙড়

৭৩. কসবা

৭৪. যাদবপুর

৭৫. সোনারপুর উত্তর

৭৬. টালিগঞ্জ

৭৭. বেহালা পূর্ব

৭৮. বেহালা পশ্চিম

৭৯. মহেশতলা

৮০. বজবজ

৮১. মেটিয়াবুরুজ

৮২. কলকাতা পোর্ট

৮৩. ভবানীপুর

৮৪. রাসবিহারী

৮৫. বালিগঞ্জ

৮৬. চৌরঙ্গি

৮৭. এন্টালি

৮৮. বেলেঘাটা

৮৯. জোড়াসাঁকো

৯০. শ্যামপুকুর

৯১. মানিকতলা

৯২. কাশীপুর-বেলগাছিয়া

৯৩. বালি

৯৪. হাওড়া উত্তর

৯৫. হাওড়া মধ্য

৯৬. শিবপুর

৯৭. হাওড়া দক্ষিণ

৯৮. সাঁকরাইল

৯৯. পাঁচলা

১০০. উলুবেড়িয়া পূর্ব

১০১. উলুবেড়িয়া উত্তর

১০২. উলুবেড়িয়া দক্ষিণ

১০৩. শ্যামপুর

১০৪. বাগনান

১০৫. আমতা

১০৬. উদয়নারায়ণপুর

১০৭. জগৎবল্লভপুর

১০৮. ডোমজুড়

১০৯. উত্তরপাড়া

১১০. শ্রীরামপুর

১১১. চাঁপদানি

১১২. সিঙ্গুর

১১৩. চন্দননগর

১১৪. চুঁচুড়া

১১৫. বলাগড়

১১৬. পাণ্ডুয়া

১১৭. সপ্তগ্রাম

১১৮. চণ্ডীতলা

১১৯. জাঙ্গিপাড়া

১২০. হরিপাল

১২১. ধনেখালি

১২২. তারকেশ্বর

১২৩. পুরশুড়া

১২৪. আরামবাগ

১২৫. গোঘাট

১২৬. খানাকুল

১২৭. খণ্ডঘোষ

১২৮. বর্ধমান দক্ষিণ

১২৯. রায়না

১৩০. জামালপুর

১৩১. মন্তেশ্বর

১৩২. কালনা

১৩৩. মেমারি

১৩৪. বর্ধমান উত্তর

১৩৫. ভাতার

১৩৬. পূর্বস্থলী দক্ষিণ

১৩৭. পূর্বস্থলী উত্তর

১৩৮. কাটোয়া

১৩৯. কেতুগ্রাম

১৪০. মঙ্গলকোট

১৪১. আউশগ্রাম

১৪২. গলসি

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More