Howrah WB Vote: গত ২ দিনে হাওড়ায় গ্রেফতার ৫৮, বালিতে বুথ জ্যাম করা যুবককে চ্যাংদোলা করে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী
WB Vote: আজকে ভোটোর জন্য হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হচ্ছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকছে প্রায় আড়াই হাজার।
WB Vote: হাওড়ার বালিতে বুথ জ্যাম করার অভিযোগ ওঠে আজ সকালে। আর সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর। বুথ জ্যাম করা দুষ্কৃতীদের সেখান থেকে সরিয়ে দেয় বাহিনীর জওয়ানরা। এমনকি এক যুবককে তো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় রিপোর্টে। উল্লেখ্য, আজকে ভোটোর জন্য হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হচ্ছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকছে প্রায় আড়াই হাজার।

ভোটের দিন যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য ভোটের আগের ২ দিন ধরে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এছাড়া গত দু’মাসে হাওড়া থেকে প্রায় দু’হাজার জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়, বালি এবং উত্তর হাওড়া, এই দুই বিধানসভা কেন্দ্র বেশি স্পর্শকাতর হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি থাকবে। এ ছাড়া, সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া কেন্দ্রের কিছু অংশে গোলমাল পাকানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা পুলিশের। বুথের বাইরে নির্দিষ্ট দূরত্বে থাকবে রাজ্য পুলিশ। ১৫৬টি সেক্টরে প্রস্তুত থাকবে ১৮১টি কুইক রেসপন্স টিম।
গত দু'দিন ধৃতদের মধ্যে ন’জনকে ধরা হয়েছে বালি বিধানসভা কেন্দ্র থেকে। জানা গিয়েছে, বালির তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি থেকে বুথ এজেন্টরা রয়েছেন। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেফতারির বিরুদ্ধে সোমবার রাতেই বিক্ষোভ প্রদর্শন করা হয় বেলুড় থানার সামনে। সেই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন বালির তৃণমূল প্রার্থী কৈলাস শর্মা। তাঁর অভিযোগ, হাওড়া সিটি পুলিশ ও নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী বিনা কারণে তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


