...
...
Next Story

Uttarpara EV Manufacturing Unit: উত্তরপাড়ায় ইলেকট্রিক গাড়ির কারখানা হবে? US ও ইউরোপের প্রস্তাব এল, চাওয়া হল জমি

Uttarpara EV Manufacturing Unit: উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হবে? আমেরিকা এবং ইউরোপের থেকে প্রস্তাব এল পশ্চিমবঙ্গের সংস্থার কাছে। তারপরই রাজ্য সরকারের দ্বারস্থ হল ভারতীয় সংস্থা। চাওয়া হল জমি।

Published on: Sep 21, 2026, 20:52:26 IST
Advertisement

Uttarpara EV Manufacturing Unit: হুগলিতে বৈদ্যুতিক গাড়ির কারখানার জন্য জমি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল হিন্দুস্তান মোটরস। রিপোর্ট অনুযায়ী, হুগলির উত্তরপাড়ায় যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য একটি আমেরিকা এবং একটি ইউরোপের সংস্থার তরফে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের থেকে জমি পাওয়া গেলে যে কোনও একটি গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে জোট বেঁধে উত্তরপাড়ায় কারখানা তৈরি করা হবে। আর সেক্ষেত্রে উত্তরপাড়া নয়া উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্তান মোটরস, অ্যাম্বাসাডর ও জমি সমস্যা

উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

এমনিতে একটা সময় উত্তরপাড়ায় জমির অভাব ছিল না হিন্দুস্তান মোটরসের। সেখানে তৈরি হত 'গর্বের প্রতীক' অ্যাম্বাসাডর। কিন্তু ২০১৪ সাল থেকে বন্ধ হয়ে যায় উৎপাদন। তারইমধ্যে দুটি সংস্থাকে প্রায় ৪১০ একর জমি বিক্রি করে দেওয়া হয়েছিল হিন্দুস্তান মোটরসের তরফে।

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

আবার ২০২২ সালে একটি ইউরোপিয়ান সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে উত্তরপাড়াতেই একটি বৈদ্যুতিক গাড়ি কারখানা তৈরির চেষ্টা করেছিল হিন্দুস্তান মোটরস। স্বাক্ষর করে ফেলেছিল মউও। কিন্তু রাজ্য সরকার জমি নিয়ে নেওয়ায় সেই মউ বাতিল হয়ে গিয়েছিল। ফলে স্বপ্ন অধরা থেকেই গিয়েছিল।

আরও পড়ুন: Bangladesh Minister on Oil Prices Hike: ভারত-সহ পড়শি দেশে পাচার রুখতেই বাংলাদেশে তেলের দাম বাড়ানো হল, দাবি মন্ত্রীর

'সরকার জমি দিলেই তৈরি করা হবে বিস্তারিত প্রস্তাব'

আরও পড়ুন: India Hilsa Export Mega Plan: 'ভারতের ইলিশ ছেয়ে যাবে পুরো দুনিয়ায়', পরিকল্পনা সরকারের, বাংলাদেশের কপাল পুড়বে?

রাজ্য সরকারের তরফে কী বলা হল?

সেই পরিস্থিতিতে রাজ্য সরকারও এগিয়ে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন যে উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তাব নিয়ে ইতিমধ্যে হিন্দুস্তান মোটরসের আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করেছেন কয়েকবার। যুদ্ধকালীন তৎপরতায় সেই প্রস্তাব নিয়ে কাজ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks