Suvendu on Baruipur Rape Case: বারুইপুর-কাণ্ডে পুলিশের যদি এক শতাংশও শিথিলতা থাকে, তাহলেও খুব কঠোর পদক্ষেপ করা হবে। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পরে বারুইপুর পুলিশ সুপারের অফিসের বাইরে মুখ্যমন্ত্রী জানান, চার অভিযুক্তের মধ্যে তিনজনকে ইতিমধ্যে ধরা হয়েছে। অপরজনকেও ধরা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কড়া ভাষায় তিনি বলেছেন, ‘আমি ডিজিপিকে ৭২ ঘণ্টা দিয়েছি। আমি যা যা তথ্য় চেয়েছি, সেটার ভিত্তিতে প্রশাসনিক নিয়মকানুন মেনে উনি আমায় একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে প্রশাসনিক দিক থেকে আমাদের যে অ্যাকশন নেওয়ার, (সেটা আমরা নেব)। ওই সময়ের মধ্যে আমাদের লোকের যদি কোনও শিথিলতা থাকে, সেটা যদি এক পার্সেন্টও হয়, তাহলেও খুব কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে চরম ঢিলেমির অভিযোগ উঠেছে

আর মুখ্যমন্ত্রী এমন একটা পরিস্থিতিতে সেই মন্তব্য করেছেন, যখন বারুইপুর-কাণ্ডের তদন্তে প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠেছে। আর তার জেরেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অভিযোগ উঠেছে যে প্রাথমিকভাবে নাবালিকা নিখোঁজ হওয়ার পরে অভিযোগ নিতে টালবাহানা করেছিল পুলিশ। পরবর্তীতে অভিযোগ নিলেও পুলিশ কার্যত কোনওরকম তৎপরতা দেখায়নি বলে অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন যে স্থানীয় এক যুব নেতাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। চিহ্নিত করা হয় কয়েকজনকে। মৃতদেহ উদ্ধারের সময়ও পুলিশ ছিল না বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, গণপিটুনিতে যখন একজনকে হত্যা করা হয়েছে, তখনও এলাকায় পুলিশ ছিল না। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবার ১ সপ্তাহ পরে আসব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}আবার ১ সপ্তাহ পরে আসব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}সেই রেশ ধরে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, নির্যাতিতার পরিবার তাঁর সরকারের প্রতি আস্থা রেখেছে। তাতে তিনি সন্তুষ্ট। পরিবারের তরফে তাঁকে কিছু কথা বলা হয়েছে। সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট তৈরির আর্জি জানিয়েছে পরিবার। প্রয়োজনে বাড়ি ভাড়া নিয়ে সেই কাজটা করা হবে। এক সপ্তাহ পরে তিনি যখন আসবেন এবং পরিবারের সঙ্গে দেখা করবেন, তখন আউটপোস্টের উদ্বোধন করা হবে।