Baruipur case investigation update: তখনও বেঁচে ছিল….বারুইপুরে নাবালিকা ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল..’

Baruipur case investigation update: পুকুরে ফেলার সময়ও বেঁচে ছিল বারুইপুরের কিশোরীর। ময়নাতদন্তের রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল…।’

Published on: Jul 6, 2026, 22:16:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Baruipur case investigation update: বারুইপুর কাণ্ডে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতার তথ্য উঠে এল। যখন নাবালিকাকে বস্তাবন্দী করে পুকুরে ফেলা দেওয়া হয়েছিল, তখন সে জীবিত ছিল বলে মনে করছে পুলিশ। এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে জানান গিয়েছে যে নাবালিকার গোপনাঙ্গে একাধিক ক্ষত আছে। শরীরের বিভিন্ন অংশে আঁচড় এবং কামড়ের দাগ মিলেছে। ভারী কোনও বস্তু নিয়ে নাবালিকার মাথায় মারা হয়েছিল বা শক্ত কোনও জায়গায় ঠুকে দেওয়া হয়েছিল মাথা। ফুসফুস এবং পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। যা থেকে ইঙ্গিত মিলছে যে যখন নাবালিকাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, তখন তার দেহে প্রাণ ছিল।

বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুনের কাণ্ডের প্রতিবাদ কলকাতায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুনের কাণ্ডের প্রতিবাদ কলকাতায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

'বস্তা থেকে বের হওয়ার জন্য নিশ্চয়ই শেষ চেষ্টা করেছিল'

আর সেই বিষয়টি জানার পরে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পুকুর থেকে যখন বস্তা উদ্ধার করা হয়েছিল, তখন সেটি তার দিয়ে বাঁধা রাখা ছিল। ওই বস্তা থেকে বের হয়ে আসার জন্য নিশ্চয়ই নাবালিকা শেষ চেষ্টা করেছিল বলে আক্ষেপ ঝরে পড়েছে এক স্থানীয় বাসিন্দাদের গলা থেকে।

আরও পড়ুন: Baruipur Girl Murder Case Latest Update: গণপিটুনিতে মৃতের অটোয় করেই অপহরণ বারুইপুরের নাবালিকাকে? ‘কার্যত নজরবন্দী’ মমতা

'অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তদন্ত, সব খতিয়ে দেখা হচ্ছে'

সূত্রের খবর, জলে ডুবে শ্বাসরোধ এবং মাথায় আঘাতের জেরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে নাবালিকার। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তদন্ত। হাতে যা যা প্রমাণ এসেছে, সেটার ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সময় যা যা উদ্ধার করা হয়েছে, সেগুলির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট; সিসিটিভি ফুটেজের মতো বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

আরও পড়ুন: Baruipur Case: 'আমাদের বাচ্চা যেভাবে...,' দুঃস্বপ্ন স্মরণ করে অভিযুক্তদের শাস্তির দাবি বারুইপুরের নির্যাতিতার মা'য়ের

অসংগতি ধৃতদের জেরায়

পুলিশ জানিয়েছে, ওই এলাকার যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে যে চারজন ব্যক্তি নাবালিকাকে নিয়ে যাচ্ছে। সেই ফুটেজ ভালো করে পরীক্ষা করা হচ্ছে। আপাতত যা ইঙ্গিত মিলছে, তাতে পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারেও বলে আশঙ্কাপ্রকাশ করছে পুলিশ। পুরো বিষয়টি জানার জন্য ধৃতদের জেরাও করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার-সহ তিনজনকে। তবে তাদের বয়ানে বিস্তর অসংগতি মিলেছে। বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

তারইমধ্যে বারুইপুরের ঘটনায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। সোমবার সন্ধ্যায় এয়ারপোর্ট এক নম্বরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এয়ারপোর্ট নাগরিক মঞ্চের সদস্য তুলিকা অধিকারী বলেন, ‘আজ সন্ধ্যায় এয়ারপোর্ট ১ নম্বরে এয়ারপোর্ট নাগরিক মঞ্চের উদ্যোগে বারুইপুরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদের মূল দাবি ছিল - দোষীদের দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। লক্ষ কণ্ঠে একটাই স্বর জাস্টিস ফর সূর্যপুর, উই ওয়ান্ট জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More