Saokat Mollah:পালিয়েও হল না শেষরক্ষা!এনআইএ-র হাতে শেষমেশ পাকড়াও শওকত মোল্লা
জানা গিয়েছে, সোনারপুরের কামালগাজি এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে। এর আগে, তাঁর খোঁজে দীর্ঘ তল্লাশি চালায় এনআইএ।
ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা শেষমেশ এনআইএ-র জালে। জানা গিয়েছে, সোনারপুরের কামালগাজি এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে। এর আগে, তাঁর খোঁজে দীর্ঘ তল্লাশি চালায় এনআইএ। শওকতের ছেলেকে নিয়েও চলেছে খোঁজ। শওকত বাহিনীর অনেককেই গ্রেফতার করেছে এনআইও। তারই মাঝে শওকতের গ্রেফতারির খবর।

জানা যাচ্ছে, শেষবার বাইকে দেখা যায় শওকতকে। এলাকায় তিনি তাড়াও খেয়েছেন বলে খবর। বহুদিন ধরেই জল্পনা ছিল, এবার প্রশ্ন উঠছে, শওকত কি বাংলাদেশে পালাতে যাচ্ছিলেন? ওদিকে, সদ্য আলিপুর কোর্টে দুপুরে হাজির করানো হয় শওকত-বাহিনীর কয়েক জনকে। সারা দুপুর কোর্ট চত্বরে তাদের নজরবন্দি করে রেখেছিল এনআইএ। এরপর রাত বাড়তেই খবর আসে, এনআইএর জালে ধরা পড়েছেন শওকত মোল্লা।
বৃহস্পতিবার সকালে শওকতের জীবনতলার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ। বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। তখন পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতে থাকে এনআইএ। প্রসঙ্গত, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্র ধরে ওই অভিযান। বিধানসভা ভোটের দিন কয়েক আগে বিস্ফোরণে মৃত্যুও হয়। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ।
ওদিকে, বৃহস্পতিবার রাতে রটে যায় যে, চুনাখালি হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করছেন শওকত। তবে সেই সব ঘটনা পার করে এবার সোজা এনআইএর অফিসে শওকত মোল্লা। এদিকে, শওকতের মেয়ে শাবানা এবং স্ত্রী দাবি করেছেন, ‘শওকত মোল্লা আত্মসমর্পণ করেছে।’ মৌখালির বাড়িতেও নাকি শুক্রবার সন্ধ্যায় এসেছিলেন তিনি। তখনই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। তবে আত্মসমর্পণের আগেই শওকতকে এনআইএ গ্রেফতার করেছে বলে খবর।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


