Bengal CM on Ashis Banerjee Death: ব্ল্যাকমেল করা হত? আশিসের মৃত্যুর পরে মমতাদেরও সন্দেহের বাইরে রাখলেন না শুভেন্দু
Bengal CM on Ashis Banerjee Death: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রামপুরহাটে আশিসের বাসভবনের কাছেই পার্টি অফিস থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মিলেছে সুইসাইড নোটও।
Bengal CM on Ashis Banerjee Death: রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (কালীঘাট) শিবির। মমতা শিবিরের নেতাদের দাবি, প্ররোচনা এবং বিজেপির অপপ্রচারের কারণেই আত্মহত্যা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে হেরে গেলেও একেবারে শান্তিতেই ছিলেন প্রাক্তন বিধায়ক। তাঁকে ন্যূনতম নোটিশও পাঠানো হয়নি পুলিশ-প্রশাসনের তরফে। বরং মমতা শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাঁকে কোনওরকম ব্ল্যাকমেল করানো হয়েছিল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

'বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক ছিল আশিস বন্দ্যোপাধ্যায়দের'
রবিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ইতিমধ্যে বোলপুরের সাংসদ অসিত মালের ফোনে ভিডিয়ো কল করে প্রাক্তন বিধায়কের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন যে বিজেপির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এমনকী যে ধ্রুব সাহার কাছে পরাজিত হয়েছিলেন, তিনিও জয়ের পরে বর্ষীয়ান রাজনীতিবিদের সঙ্গে দেখা করে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
‘উনি ওখানে খুব পিসফুলি ছিলেন’, বললেন শুভেন্দু
মুখ্যমন্ত্রীর কথায়, ‘কোনও স্তরেই - তারাপীঠ উন্নয়ন পর্ষদ বলুন বা পুলিশ-প্রশাসন বলুন- কোনও চিঠি-নোটিশ তাঁকে কেউ করেনি। ডাকেনি কখনও। উনি ওখানে খুব পিসফুলি ছিলেন। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসেবে যে ক্ষমতা তাঁর ছিল, সেটা চলে গিয়েছিল। কিন্তু ওখানে উনি স্বাভাবিক জীবনযাপন করতেন। সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছেন, আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো বিজেপির। বিজেপির লোকজন তো সকলে ওঁর ছাত্র। দাদারাও শিক্ষক সম্ভবত। আমি তাঁদের পাশে দাঁড়ানোর কথা বলেছি।’
মমতা শিবিরকে সন্দেহ তালিকার বাইরে রাখেননি মুখ্যমন্ত্রী
সেই রেশ ধরে মমতাপন্থী শিবিরকেও সন্দেহ তালিকার বাইরে রাখেননি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক যে ফোন ব্যবহার করতেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিশ সুপারকে। তাঁকে কোনওরকম ব্ল্যাকমেল করা হত কিনা, দুর্নীতিতে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর কথায়, ‘দুর্নীতিগ্রস্ত কোনও লোকজন ওঁকে ভয় দেখিয়েছিল কিনা। আপনার নাম বলে দেব কেন? অমুক করে দেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে অংশটা আছে, সেই অংশের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারেন। এগুলো পুলিশের কাজ। দেখবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


