Naihati-Joka AC Bus Route: নৈহাটি থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত এসি বাস চালু! কোন কোন রাস্তা দিয়ে যাবে?

Naihati-Joka AC Bus Route: নৈহাটি থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ এলাকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু করা হল। কোন কোন রাস্তা দিয়ে সেই বাস যাবে? ওই রুটের দৈর্ঘ্য ৭০ কিলোমিটারের মতো। সেইসঙ্গে নৈহাটি থেকে কোন কোন রুটে বাস চলবে?

Published on: Aug 16, 2026, 15:21:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Naihati-Joka AC Bus Route: নৈহাটি থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হল। তবে সেটা সরকারি বাস পরিষেবা নয়। বেসরকারিভাবে সেই দীর্ঘ রুটে এসি বাস পরিষেবার উদ্বোধন করা হয়েছে। যে অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়রা। তাঁরা সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবার সূচনা করেন। আপাতত ১০টি বাস চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে প্রতিটি বাস দিনে দুটি ট্রিপ করবে।

নৈহাটি থেকে জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু করা হল। (ছবি সৌজন্যে, ফেসবুক Arjun Singh)
নৈহাটি থেকে জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু করা হল। (ছবি সৌজন্যে, ফেসবুক Arjun Singh)

প্রায় ৭০ কিমি দীর্ঘ বাসরুট চালু

0সূত্রের খবর, নৈহাটি থেকে ছেড়ে ব্যারাকপুর, ডানলপ, ইকোস্পেস, টাটা মেডিক্যাল সেন্টার, নারকেল বাগান, উইপ্রো, করুণাময়ী, চিংড়িঘাটা, মাঝেরহাট, তারাতলা হয়ে জোকায় পৌঁছাবে সেই বাস। ফেরার সময়ও একই রুট ধরে ফিরবে। যে বাসরুটের দৈর্ঘ্য ৭০ কিলোমিটারের মতো।

আরও পড়ুন: New Garia to Salt Lake Sector V Metro: দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

নৈহাটি-জোকা বাস নিয়ে কী বার্তা মন্ত্রীর?

সেই নৈহাটি-জোকা বাস পরিষেবার বিষয়ে পরিবহণ মন্ত্রী বলেছেন, ‘রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে আজ বেসরকারি উদ্যোগে নৈহাটি-জোকা এসি বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে আমি হাজির ছিলাম। আপাতত এই রুটে ১০টি বাস চলবে।’

আরও পড়ুন: Kolkata Metro Network Latest Update: ১৩০ কিমি ছুঁতে চলেছে কলকাতা মেট্রো! স্বাধীনতা দিবসে বড় ঘোষণা, এখন কত কিমি আছে?

কোন রাস্তা দিয়ে চলবে নৈহাটি-জোকা বাস?

তিনি আরও বলেন, ‘নৈহাটি বাস টার্মিনাস থেকে বাস বেরিয়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, চায়না পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা হয়ে টাটা মেডিকেল, চিংড়িঘাটা অতিক্রম করে বাস যাবে জোকা বাস ডিপো পর্যন্ত।’

আরও পড়ুন: Vande Metro AC Local Train: 'বন্দে মেট্রো' এসি লোকাল ছুটবে! ২৩৮ ট্রেনের বরাত ১৯,২৯৩ কোটিতে, প্রথম কবে আসবে?

শিলিগুড়ি, আসানসোল থেকে বীরভূম- নৈহাটিতে আরও বাস পরিষেবা

সেইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন যে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে আধুনিক বিশ্রামাগার গড়ে তোলা হবে। শুধু তাই নয়, আগামিদিনে নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামিদিনে নৈহাটি বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুরগামী বাস চলবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More