Kolkata Metro Network Latest Update: ১৩০ কিমি ছুঁতে চলেছে কলকাতা মেট্রো! স্বাধীনতা দিবসে বড় ঘোষণা, এখন কত কিমি আছে?

Kolkata Metro Network Latest Update: স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর তরফে বড়সড় সুখবর দেওয়া হল। কারণ শীঘ্রই ১৩০ কিলোমিটারের গণ্ডির কাছাকাছি পৌঁছে যেতে চলেছে কলকাতা মেট্রো। সেইসঙ্গে জোর দেওয়া হবে যাত্রীসুরক্ষায়।

Published on: Aug 15, 2026, 19:49:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata Metro Network Latest Update: শীঘ্রই কলকাতায় মেট্রোর নেটওয়ার্ক ১৩০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। আশ্বাস দিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা। আপাতত কলকাতায় মেট্রোর মোট পাঁচটি রুট চালু আছে। যার দৈর্ঘ্য ৭৫ কিলোমিটারের মতো। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে) ৩২ কিমি অংশ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডরের ১৬.৬ কিমি অংশ, পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৭.৭৫ কিমি অংশ, ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত ৭.০৪ কিমি এবং অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ১০ কিমি অংশে মেট্রো পরিষেবা চালু আছে।

শীঘ্রই কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ১৩০ কিলোমিটার ছুঁতে চলেচে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
শীঘ্রই কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ১৩০ কিলোমিটার ছুঁতে চলেচে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

স্বাধীনতা দিবসে বিশেষ পরিকল্পনার ঘোষণা

আর মেট্রো নেটওয়ার্কের সেই বিস্তারের বিষয়ে আজ মেট্রো রেল ভবনে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় বলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর পদস্থ আধিকারিক ও কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন করে শুভেচ্ছা জানান মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। পতাকা উত্তোলনের পর ভাষণে মেট্রোর ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্যের নানা খতিয়ান তুলে ধরেন।

কলকাতা মেট্রো নিয়ে বড় স্বপ্ন

মেট্রোর জেনারেল ম্যানেজার জানান, কলকাতা ও তার আশেপাশের উপনগরীগুলিকে সংযোগ করতে মেট্রো কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে খুব দ্রুত ১৩০ কিলোমিটারে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। এতে যেমন যাত্রীদের যাতায়াতের সময় অনেকটাই কমবে, তেমনই শহরের ট্র্যাফিক জট এড়িয়ে পথচলা আরও মসৃণ হবে।

আরও পড়ুন: Fresh Low Pressure Rain Forecast in WB: একটা যাওয়ার আগেই আরও ১ নিম্নচাপ আসছে! শ্রাবণের শেষেও ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

যাত্রী সংখ্যায় রেকর্ড ও আয়ে বড় সাফল্য

গত কয়েক বছরে কলকাতার বুকে নতুন নতুন মেট্রো রুট চালু হওয়ায় যাত্রী সংখ্যা এক লাফে অনেক বেড়েছে। পরিসংখ্যান তুলে ধরে মেট্রোর জেনারেল ম্যানেজার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা মেট্রো প্রায় ২৩.৬ কোটি যাত্রী পরিবহণ করেছে। সেই পরিসংখ্যানই প্রমাণ করে যে তিলোত্তমার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মেট্রো কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রথম থেকে দ্বাদশের সিলেবাস বদল! সিলেবাস কমিটির তিন দিনের আবাসিক শিবির, চূড়ান্ত সিদ্ধান্ত...

শুধু যাত্রী সংখ্যাই নয়, রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক ছুঁয়েছে কলকাতা মেট্রো। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মেট্রোর মোট আয় হয়েছে ১৬৬ কোটি টাকা। যা আগের বছরের ঠিক এই একই সময়ের আয়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। আয়ের এই রেকর্ড বৃদ্ধি মেট্রো পরিষেবার আধুনিকীকরণ এবং নতুন রুট চালুর সুফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: কলকাতার গ্রেট ইস্টার্ন এশিয়ার প্রথম হোটেল নয়? এই সম্মান কি অন্য কারও প্রাপ্য? শুনলে অবাক হবেন, সেটিও কলকাতার একদম কাছেই

যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ নজর

যাত্রী সংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষায় কোনও খামতি রাখতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর জেনারেল ম্যানেজার দাবি করেছেন, ভবিষ্যতে এই সম্প্রসারণের পাশাপাশি ট্রেন চলাচলের নির্ভুলতা, স্টেশনের আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তার মান বাড়াতে কলকাতা মেট্রো একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More