Fresh Low Pressure Rain Forecast in WB: একটা যাওয়ার আগেই আরও ১ নিম্নচাপ আসছে! শ্রাবণের শেষেও ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা
Fresh Low Pressure Rain Forecast in WB: একটা যাওয়ার আগেই আরও ১ নিম্নচাপ আসছে! শ্রাবণের শেষেও ভারী বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে।
Fresh Low Pressure Rain Forecast in WB: একটা নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরও একটা নিম্নচাপের সম্ভাবনা উঁকি দিতে শুরু করল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার দুপুরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে শ্রাবণের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণবঙ্গে।

রবিবার আরও বাড়তে চলেছে বৃষ্টি
১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা. বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবার আরও বাড়বে বৃষ্টির দাপট, জারি লাল সতর্কতা
১) সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
২) পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার।
৩) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: প্রথম থেকে দ্বাদশের সিলেবাস বদল! সিলেবাস কমিটির তিন দিনের আবাসিক শিবির, চূড়ান্ত সিদ্ধান্ত...
কিছুটা বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে
১) মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিকে অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ঝোড়া হাওয়ার সতর্কতাও জারি পরপর ৩ দিন
রবিবার, সোমবার এবং মঙ্গলবার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই তিনদিনই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝোড়ো হাওয়া বইবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


