FIR Against Manish Gupta in 21 July Firing: ২১ জুলাই গুলিকাণ্ডে নতুন মোড়, ৩২ বছর পর মণীশ গুপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন কংগ্রেস কর্মী।

Published on: Jul 26, 2026, 10:24:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

FIR Against Manish Gupta in 21 July Firing: ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে আইনি পদক্ষেপ করল প্রদেশ কংগ্রেস। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পরে তৎকালীন স্বরাষ্ট্রসচিব তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় ই-মেল মারফত এফআইআর দায়ের করেছে দল। একইসঙ্গে অভিযোগপত্রের একটি কপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনারের কাছেও। ২১ জুলাই শহিদদের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কংগ্রেস।

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে আইনি পদক্ষেপ করল প্রদেশ কংগ্রেস।
১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে আইনি পদক্ষেপ করল প্রদেশ কংগ্রেস।

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন কংগ্রেস কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই ঘটনাতেই নতুন করে তদন্তের দাবি তুলে সরাসরি তৎকালীন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করল প্রদেশ কংগ্রেস।

২১ জুলাই শহিদ মিনার ময়দান থেকে রাজ্যজুড়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবেই শনিবার হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রদেশ কংগ্রেস নেতা এবং দলের ২১ জুলাই কর্মসূচি কমিটির চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তী।

অমিতাভ চক্রবর্তী বলেন, আমরা আশা করি, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় তদন্ত হবে। মণীশ গুপ্ত-সহ ওই সময়ের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২১ জুলাইয়ের শহিদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আমরা চাই ২১ জুলাইয়ের শহিদরা বিচার পান। মুখ্যমন্ত্রী ২১ জুলাই কমিশনের প্রতিবেদন প্রকাশের পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যেন বাস্তবে কার্যকর হয়। তাঁর দাবি, এতদিন ধরে যে বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, এবার তা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

এদিকে, ধর্মতলায় সাম্প্রতিক আন্দোলনে সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ধরপাকড় নিয়েও সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। দলের অভিযোগ, ওই ঘটনার তদন্তের নামে তাদের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। এই পদক্ষেপের প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতারা।

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, বিপ্রদাস চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়, কামরুজ্জামান কামার-সহ দলের একাধিক নেতা ও কর্মী।

পাশাপাশি, কংগ্রেস ঘোষণা করেছে যে, দলীয় কর্মীদের আটকের প্রতিবাদে আগামী ৫ আগস্ট লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেদিন পুলিশের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হবে বলে জানিয়েছে দল।

২১ জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাকে ঘিরে নতুন করে এফআইআর দায়ের এবং একইসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিকে কেন্দ্র করে কংগ্রেসের এই ধারাবাহিক আন্দোলন রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন নজর, পুলিশের তরফে এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয় এবং বহু আলোচিত ২১ জুলাই গুলি-কাণ্ডে নতুন করে তদন্তের কোনও সম্ভাবনা তৈরি হয় কি না।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More