Abhishek Camac Street Office Fire Audit: অভিষেকের অফিসে আগুন লাগলে ভয়ংকর পরিণতি হতে পারত! প্রাথমিকভাবে 'ফাঁক' পেল দমকল

Abhishek Camac Street Office Fire Audit: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফায়ার অডিট হল। ৯ ক্যামাক স্ট্রিটের বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেস সাংসদের অফিস আছে। ওই বিল্ডিংয়ে ফায়ার অডিট চালানো হয়। দমকল খতিয়ে দেখে অভিষেকের অফিসের তলাও।

Published on: Aug 31, 2026, 16:59:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Camac Street Office Fire Audit: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রাথমিকভাবে পুরোপুরি সন্তোষ প্রকাশ করল না দমকল। বরং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ফাঁকফোকর ছিল বলে মনে করছেন দমকল আধিকারিকরা। সোমবার ক্যামাক স্ট্রিটের যে বিল্ডিংয়ে অভিষেকের অফিস, সেখানে ফায়ার অডিটের সময় দমকলের এক শীর্ষকর্তা জানান, সেভেনথ ফ্লোরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে। কিন্তু সেটা প্রাথমিকভাবে ঠিকভাবে কাজ করেনি। অ্যালার্ম বাজেনি। কেন বাজেনি, কোথায় ফল্ট আছে. তা দেখা হচ্ছে। যেভাবে অটো সিস্টেম থাকার কথা, সেরকম নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে রক্ষণাবেক্ষণ ঠিক ছিল না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হল ফায়ার অডিট। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হল ফায়ার অডিট। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

যে দুটি তলায় অভিষেকের অফিস, সেখানেও খতিয়ে দেখে দমকল

আর সেইসব ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আজ দুপুরে শেক্সপিয়র সরণি থানার পুলিশের সঙ্গে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বহুতলে আসে দমকল বিভাগ। ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের সাত এবং আট নম্বর তলায় তৃণমূল কংগ্রেসের (কালীঘাটপন্থী) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের অফিস আছে। পুরো বিল্ডিংয়ের পাশাপাশি ওই দুটি তলাও ঘুরে দেখেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুন: Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলবে ৭ মাসের মধ্যেই! হলদিয়া ব্রিজ তৈরি নিয়েও হল ঘোষণা

খুঁটিয়ে চলে ফায়ার অডিট

ফায়ার অডিটের জন্য পুরো বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়। খতিয়ে দেখা হয় যে ফায়ার অ্যালার্ম ঠিকভাবে কাজ করছে কিনা। যদি কোনওভাবে আগুন লেগে যায়, তাহলে পরিস্থিতি সামলানোর জন্য আইন মেনে যে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তা ঠিকমতো কাজ করছে কিনা, তাও খতিয়ে দেখা হয়। হোসপাইপ থেকে জল কত গতিতে বেরোচ্ছে, সেইসব বিষয়ও খতিয়ে দেখেছেন দমকল আধিকারিকরা। দমকল সূত্রে খবর, সব খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনও ফাঁকফোঁকর থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: SSC SLST 2 and WB Police Recruitment: SSC SLST2-তে OBC-র ক্ষেত্রে কী হবে? পুজোর আগে পুলিশে চাকরি চেয়ে কলকাতায় মিছিল

বৃহস্পতিবারের কাণ্ডের পরে আবার অভিষেকের অফিসে পুলিশ

আর সেই ফায়ার অডিট চালানো হচ্ছে বিভিন্ন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পরে। অভিষেকের অফিস থাকা বিল্ডিংয়ে ফায়ার অডিট চালানোর আগে গত বৃহস্পতিবার তৃণমূল সাংসদের দফতরে আসেন কলকাতা পুরনিগমের আধিকারিকরা। অভিযোগ ওঠে, যে বিলবোর্ড লাগানো ছিল, সেটি বিপজ্জনকভাবে ঝুলছিল। তাই খোলা হচ্ছে। আর সেইসময় অভিষেক এবং তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More