...
...
Next Story

Abhishek Banerjee Office Latest Update: জীবনের ঝুঁকি আছে, অভিষেকদের বড় নির্দেশ রাজ্যের! প্রকাশ্যে সেই চিঠি

Abhishek Banerjee Office Latest Update: জীবনের ঝুঁকি আছে - তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিল। দমকল বিভাগের তরফে কী বলা হয়েছে?

Published on: Sep 4, 2026, 16:58:59 IST
Advertisement

Abhishek Banerjee Office Latest Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিল দমকল। শুক্রবার দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, ঠিকমতো অগ্নিবিধি মেনে না চলার কারণে ৯ ক্যামাক স্ট্রিটে (৯ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি) যে বিল্ডিং আছে; তার বেসমেন্টের পাশাপাশি সপ্তম এবং অষ্টম তলা খালি করতে হবে (যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিস আছে)। নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থাকায় যতদিন না শর্তপূরণ করা হচ্ছে এবং অগ্নিবিধি শুধরে নেওয়া হচ্ছে, ততদিন ওই বেসমেন্ট, সপ্তম তলা এবং অষ্টম তলা ব্যবহার করা যাবে।

৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল, মেলেনি কোনও উত্তর

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ওই বহুতলের বেসমেন্টে অগ্নিনির্বাপক ব্যবস্থা পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে বহুতলের মালিককে নোটিশ ধরানো হয়েছিল। আর বেঁধে দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টা। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কোনও উত্তর পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে বেসমেন্ট, সপ্তম তলা এবং অষ্টম তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 7th Pay Commission Teachers Pay Scale: ৩৫৪০০ টাকা থেকে ১৫১১০০ টাকা- সপ্তম পে কমিশনে শিক্ষকদের বেতন কত? জমা হবে সুপারিশ

১০ অগস্টই ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছিল

দমকলের তরফে জানানো হয়েছে, গত ১০ অগস্ট ওই বহুতলের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে রিনিউ করা হয়নি। সেই পরিস্থিতিতে শুক্রবার মালিককে যে নোটিশ পাঠিয়েছে দমকল বিভাগ, তাতে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না সেইসব খামতি পূরণ করা হচ্ছে, নিয়ম মেনে সব কাজ করা হচ্ছে এবং বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, ততদিন বেসমেন্ট, সপ্তম তলা এবং অষ্টম তলা কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।

বিষয়টি নিয়ে দমকলের এক আধিকারিক বলেছেন, ‘কোনও বিল্ডিংয়ের বেসমেন্টে যদি অগ্নিনির্বাপক বা অগ্নি-সুরক্ষা ব্যবস্থা না থাকে, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।’ আর সেজন্যই অনির্দিষ্টকালের জন্য ৯ ক্যামাক স্ট্রিটের বহুতল, সপ্তম তলা এবং অষ্টম তলা ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe