Balurghat Airport and Medical College: বিমান উড়বে ১ বছরের মধ্যে, পুজোর পর মেডিক্যাল কলেজের ভূমিপুজো, বালুরঘাটকে ৩ গিফট

Balurghat Airport and Medical College: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটকে তিনটি উপহার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে তালিকায় বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে। কী বললেন?

Published on: Sep 2, 2026, 19:47:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Balurghat Airport, Medical College and University: বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়- দক্ষিণ দিনাজপুর সফরে বালুরঘাটকে তিন ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ১৯ আসনের এটিএআর বিমান চালানোর জন্য দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। আবার পুজোর পরেই দক্ষিণ দিনাজপুরে এসে বালুরঘাট মেডিক্যাল কলেজের ভূমিপুজো করা হবে। সেইসঙ্গে 'পোড়ো বাড়িতে' চলা বিশ্ববিদ্যালয়ে আরও সাতটি বিষয় চালু করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে জন্মাষ্টমীর আগেই।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটকে তিনটি উপহার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটকে তিনটি উপহার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

লাইসেন্স ক্লিয়ারেন্সের আর্জি জানানো হয়েছে

বুধবার দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী জানান, তিনটি বড় উপহার দেওয়া হচ্ছে বালুরঘাটকে। সেই রেশ ধরে ১৯ আসনের ছোটো বিমান এখনই চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সেজন্য ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের কাছে লাইসেন্স ক্লিয়ারেন্সের আর্জি জানানো হয়েছে। আলোচনা চালানো হচ্ছে রাজ্য পরিবহণ দফতরের তরফে।

আরও পড়ুন: Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলবে ৭ মাসের মধ্যেই! হলদিয়া ব্রিজ তৈরি নিয়েও হল ঘোষণা

উড়ান সংস্থার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে যে উড়ান সংস্থাগুলি ১৯ আসনের বিমান চালায়, সেগুলির সঙ্গে বৈঠক করবেন। এই কাজটার জন্য সর্বোচ্চ এক বছর লাগবে। এক বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে। তবে তার আগেই যাতে চালু করা যায়, সেই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Shocker: 'বিগবসে' ৫০০ কেজি মাংস বাজেয়াপ্ত! ট্যাংরার রেস্তোরাঁয় ভয়ঙ্কর দৃশ্য, জেলাতেও পচা পনির-আইসক্রিমে বিষ

তবে সেখানেই মুখ্যমন্ত্রী থেমে থাকতে চান না। বরং বালুরঘাট বিমানবন্দর নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন। তিনি জানিয়েছেন, বালুরঘাট বিমানবন্দর থেকে ৭২ আসনের এটিআর বিমান চালানোর জন্য আরও ১৫০ একর জমি লাগবে। সেই বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

জন্মাষ্টমীর আগেই হয়ে যাবে দ্বিতীয় ‘উপহার’-র কাজ

দ্বিতীয় 'উপহার' হিসেবে মুখ্যমন্ত্রী জানান, তিনটি বিষয় নিয়ে একটা 'পোড়ো বাড়িতে' বিশ্ববিদ্যালয় চলছে। সাতটি বিষয়ের জন্য আবেদন করা হয়েছে। জন্মাষ্টমীর আগেই যাতে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবারই বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Australian effect in Bengal Transport: অস্ট্রেলিয়ার ধাঁচেই বাস, ট্রাম ছুটবে কলকাতা-সহ বাংলায়? গণপরিবহণ ঢেলে সাজাতে বৈঠক

বালুরঘাটে মেডিক্যাল কলেজের ভূমিপুজো

আর তৃতীয় 'উপহার' হিসেবে মুখ্যমন্ত্রী জানান, ৯৩১টি বেড আছে। স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, আইসিইউ এবং এইচডিইউ রয়েছে। সেগুলির সংখ্যা আরও বাড়ানো হবে। আর যে নার্সিং স্কুল আছে, সেটাকে নার্সিং কলেজে পরিণত করা হবে। বালুরঘাট মেডিক্যাক কলেজের জন্য এই অর্থবর্ষে ৩৪৪ কোটি টাকা লাগবে। প্রাথমিকভাবে রাজ্য বাজেট থেকে ১০০ কোটি বরাদ্দ করে দেওয়া হবে। তারপরই তৈরি করে ফেলা হবে ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট)। কোজাগরী লক্ষ্মীপুজোর পরে এবং কালীপুজোর আগে এসে ভূমিপুজোর জন্য আসবেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More