Weather Update: ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, ভিজবে কী মহানগর?
Weather Update: হাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে।
Weather Update: সকাল থেকেই আবহাওয়ার ভোল বদল। আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। সকাল থেকে বেশ কিছু জেলায় হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টিও। তবে এখানেই শেষ নয়, আবহাওয়া অফিসের তরফে রবিবাসরীয় দুপুর এবং বিকেলের মধ্যে আরও বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব
আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, অনুকূল পরিবেশ তৈরি করছে বৃষ্টির জন্য।
কালবৈশাখী সহ তুমুল বৃষ্টির ভ্রূকুটি
দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। ফলে আবহাওয়া কিছুটা হলে ঠান্ডা হয়েছে বলে খবর। যাইহোক, আজ রবিবার দুপুর থেকে বিকেল, সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য রয়েছে কমলা সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। হতে পারে স্বস্তির বৃষ্টিও। ফলে কিছুটা হলেও আরাম পাবেন বঙ্গবাসী। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া খামখেয়ালি থাকতে পারে। বিকেলের দিকে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। এরপর আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি জেলা-সহ সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই দিনাজপুর ও মালদহ জেলায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে।
E-Paper

