Google IT Hub Chances in Bengal: গুগল কি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে? ভারত সরকারের তরফে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। একাধিক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার আবহেই টেক জায়ান্ট গুগলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি নাকি পশ্চিমবঙ্গে গুগলকে একটি তথ্যপ্রযুক্তি হাব তৈরির প্রস্তাব দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কী কী প্রকল্প গড়ে তোলা যায়, তা নিয়েও গুগলের সঙ্গে আলোচনা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত নরেন্দ্র মোদী সরকার বা গুগলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ভোল পালটে যেতে পারে পশ্চিমবঙ্গের
পুরো বিষয়টি নিয়ে সরকার বা গুগলের তরফে মুখে কুলুপ আঁটা হলেও এমন একটা সময় এই রিপোর্ট সামনে এসেছে, যখন কেন্দ্রের তরফে বিশ্বের বিভিন্ন প্রথমসারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে ভারতে আরও বেশি করে কাজ করার আর্জি জানানো হচ্ছে। সম্প্রতি বৈষ্ণব দাবি করেছেন যে গুগল ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভার তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যা দেশীয় এআই পরিকাঠামো শক্তিশালী করার জন্য সরকারের বৃহত্তর কৌশলেরই প্রতিফলন। সেই রেশ ধরে পশ্চিমবঙ্গেও যদি বিনিয়োগ করে গুগল, তাহলে শিল্পক্ষেত্রে ধুঁকতে থাকা রাজ্যের ভোল পালটে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বিশাখাপত্তনমে গুগলের ১.৩৩ লাখ কোটি টাকার লগ্নি
এমনিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এআই হাব এবং ডেটা সেন্টার তৈরি করছে গুগল। বিনিয়োগ করছে ১.৩৩ লাখ কোটি টাকা। গত অক্টোবরেই সেই ঘোষণা করা হয়েছে। তারইমধ্যে গত বছরের ডিসেম্বরে আবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মাইক্রোসটের সিইও সত্য নাদেলা আশ্বাস দেন যে ভারতে ১.৪ লাখ কোটি টাকার বিনিয়োগ করা হবে। যা এশিয়ায় মাইক্রোসফটের সর্বকালের সবথেকে বড় অঙ্কের বিনিয়োগ।
{{/usCountry}}এমনিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এআই হাব এবং ডেটা সেন্টার তৈরি করছে গুগল। বিনিয়োগ করছে ১.৩৩ লাখ কোটি টাকা। গত অক্টোবরেই সেই ঘোষণা করা হয়েছে। তারইমধ্যে গত বছরের ডিসেম্বরে আবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মাইক্রোসটের সিইও সত্য নাদেলা আশ্বাস দেন যে ভারতে ১.৪ লাখ কোটি টাকার বিনিয়োগ করা হবে। যা এশিয়ায় মাইক্রোসফটের সর্বকালের সবথেকে বড় অঙ্কের বিনিয়োগ।
{{/usCountry}}ভারতে লগ্নির আশ্বাস দিয়েছে মাইক্রোসফট
মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে সেইসময় তথ্যপ্রযুক্তি জায়ান্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বলেছিলেন, ‘ভারতের সামনে যে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) সম্ভাবনা আছে, তা নিয়ে অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। ভারতের যে স্বপ্ন আছে, তাতে সহায়তা করার জন্য (ভারতে) ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.৪ লাখ কোটি টাকা) বিনিয়োগের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা জানিয়েছিলেন, সেই অর্থ দিয়ে ভারতে এআইয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।