South Bengal Rain Forecast till March 27: রোদই বজ্রগর্ভ মেঘের পথ? শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ৯ জেলায়, ঝড়ও উঠবে, কাল কী হবে
রাত ও সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুখভার করে ছিল আকাশ। তবে বেলা থেকে রোদ উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদদের মতে, রোদ উঠলেও দক্ষিণবঙ্গের পরিমণ্ডল জোলো বাতাসে পরিপূর্ণ। কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?
রাত ও সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুখভার করে ছিল আকাশ। তবে বেলা থেকে রোদ উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদদের মতে, রোদ উঠলেও দক্ষিণবঙ্গের পরিমণ্ডল জোলো বাতাসে পরিপূর্ণ। তা থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ ন'টি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইব। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সার্বিকভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
৩) সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর; মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া; বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৪) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


