Ex-KKR star breaks Gayle T20 Record: ৮১ বলে ১৯৩ রান- আইপিএলের আগেই গেইলের T20 বিশ্বরেকর্ড ভাঙলেন KKR-র প্রাক্তন তরুণ
আইপিএল শুরু হওয়ার আগে যখন সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের রণকৌশল সাজাতে ব্যস্ত, ঠিক তখনই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন ক্রিকেটার এই ইনিংস শোরগোল ফেলে দিয়েছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর মতো তরুণরা যখন গেইলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছিলেন, তখন ওই তরুণ রেকর্ড গড়লেন।
ক্রিকেট দুনিয়ায় 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের ১৭৫ রানের সেই বিধ্বংসী ইনিংসটি ছিল এতদিন অপরাজিত এক পাহাড়। অনেক ব্যাটার কাছে গিয়েও ফিরে এসেছেন, কিন্তু সেই রেকর্ড স্পর্শ করা ছিল আকাশকুসুম কল্পনা। তবে ২০২৬ সালের আইপিএলের দামামা বাজার ঠিক আগেই সেই অসাধ্য সাধন করলেন ভারতের তরুণ তুর্কি আর্য দেশাই। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গুজরাটের এই ব্যাটার। ৮১ বল অপরাজিত ১৯৩ রান করেন। মারেন ২১টি চার এবং ১৪টি ছক্কা।

গেইলের ১৭৫ বনাম আর্যের ১৯৩
২০১৩ সালে আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (বর্তমানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) হয়ে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গেইল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকৃত 'সুরাট ক্রিকেট টি-টোয়েন্টি লিগ'-এ আর্য মাত্র ৮১ বলে ১৯৩ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে গেইলকে সিংহাসনচ্যুত করলেন। তাঁর এই ইনিংসে ছিল ২১টি চার এবং ১৪টি বিশাল ছক্কার প্রদর্শনী।
কার বিরুদ্ধে এই মহাকাব্যিক ইনিংস?
সুরাট ক্রিকেট টি-টোয়েন্টি লিগ বর্তমানে এর ষষ্ঠ বছরে পা দিয়েছে। এই টুর্নামেন্টে গুজরাটের বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় প্রতিভা এবং রাজ্য স্তরের ক্রিকেটাররা অংশ নেন। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল বলেছেন যে, আর্যর এই বিধ্বংসী ব্যাটিং সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দেখা অন্যতম সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘আমি এর আগে কাউকে এইভাবে বল মারতে দেখিনি। এটি একটি স্বীকৃত টুর্নামেন্ট যেখানে রাজ্যের সেরা ক্রিকেটাররা লড়াই করেন।’
কে এই আর্য দেশাই?
২২ বছর বয়সী আর্য গুজরাট ক্রিকেটের এক উদীয়মান নক্ষত্র। তিনি ইতিপূর্বেই রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। গত মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআরের) অংশ ছিলেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ক্যাম্পে তিনি একজন নিয়মিত মুখ। ক্রিকেট মহলের মতে, তার ব্যাটিংয়ের বিশেষত্ব হল তাঁর টাইমিং এবং অদম্য আত্মবিশ্বাস, যা তাঁকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে তৈরি করছে।
আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!
আইপিএল ২০২৬-র আগে বড় বার্তা
আইপিএল শুরু হওয়ার আগে যখন সব ফ্র্যাঞ্চাইজি তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত, ঠিক তখনই আর্যর এই ইনিংস শোরগোল ফেলে দিয়েছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর মতো তরুণরা যখন গেইলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছিলেন, তখন আর্য টুর্নামেন্ট শুরুর আগেই তা করে দেখালেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


