Rain-Wind Forecast in Kolkata: বৃষ্টিতে ৬.২ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, আজ ৬০ কিমিতে ঝড়, জারি কমলা সতর্কতাও

বৃষ্টি ও ঝড়ের জেরে একধাক্কায় কমে গেল কলকাতার পারদ। ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আজ ইদের দিনে কলকাতার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে আজ।

Published on: Mar 21, 2026, 07:36:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত ও ভোরের দিকে বৃষ্টিতে একধাক্কায় কলকাতার তাপমাত্রা কমল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৯.২ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। শুধু তাই নয়, শুক্রবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া, রাত ও ভোরের দিকে বৃষ্টিতে একধাক্কায় কলকাতার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এমনকী যাঁরা কিছুটা শীতকাতুরে, তাঁদের ভোরের দিকে গায়ে হালকা চাদরও দিতে হয়েছে।

ঝড়-বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নেমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)
ঝড়-বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নেমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)

কলকাতায় আজ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আর যে ঝড়-বৃষ্টির জন্য কলকাতায় এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তা আজও চলতে পারে।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬ টা ৩০ মিনিট) ১৪.৮ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া। আজও ঝড়ের বেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারের মতো থাকতে পারে। সেজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও।

আরও পড়ুন: CPIM on RG Kar Victim's Mother: 'পুলিশে বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াই', অভয়ার মা বিজেপিতে যেতেই আঁতে ঘা সিপিএমের?

তবে শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে উঠবে ঝড়।

আরও পড়ুন: প্রতিপক্ষ লাভলি! ভোটের মুখে বিরাট চমক রাজন্যার, কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন জানেন?

৮০ কিমি বেগে ঝড় উঠবে কোন কোন জেলায়?

ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে কয়েকটি জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ তো ঘণ্টায় ৮০ কিমির গণ্ডিও ছুঁয়ে ফেলতে পারে। তাছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমির মতো।

আরও পড়ুন: মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি 'যুবসাথী'র টাকা? কেন পেমেন্ট ফেল হচ্ছে? কারণ কী?

কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে?

সেখানেই শেষ হয়, আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে আজ। ওই জেলাগুলিতে শিলাবৃষ্টির জন্যও জারি করা হয়েছে কমলা সতর্কতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More