Rain Forecast till 19th August in Bengal: নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু সেই দুটি জেলা নয়, সতর্কতা জারি করা হয়েছে পুরো দক্ষিণবঙ্গেই। কোথাও ভারী বৃষ্টি হবে। কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যে রেশটা থাকবে আগামী আরও কয়েকদিন। আজ, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে, তা দেখে নিন।
মারাত্মক থেকে ভারী বৃষ্টি আজ জেলায়-জেলায়

১) আজ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি (২০০ মিলিমিটারের বেশি) হবে। ওই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
২) হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
৩) আবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৪) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শুক্রবার বৃষ্টির দাপট কমবে, তবে ভারী বর্ষণ হবে
{{/usCountry}}শুক্রবার বৃষ্টির দাপট কমবে, তবে ভারী বর্ষণ হবে
{{/usCountry}}১) শুধুমাত্র পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়।
৩) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি ১৩টি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
স্বাধীনতা দিবসেও ভারী বর্ষণ একাধিক জেলায়
১) শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের জন্য। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
৩) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বৃষ্টি কমবে কবে থেকে?
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।