...
...
Next Story

Heavy Rain Forecast till 22nd July: আজ ৫ জেলায় অতি ভারী বৃষ্টি, ২টিতে ভারী বর্ষণ, হবে ঝড়ও, কবে ফের পালটাবে আবহাওয়া?

Heavy Rain Forecast till 22nd July: সুস্পষ্ট নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে।

Published on: Jul 16, 2026 11:31 AM IST
Advertisement

Heavy Rain Forecast till 22nd July: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রথযাত্রায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে। আবহবিদরা জানিয়েছেন, আপাতত ওড়িশায় আছে সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ। আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেই রেশ ধরে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে আরও দুটি জেলায়। তাছাড়াও সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। সবমিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে।

আজ ৫ জেলায় অতি ভারী বৃষ্টি, ২টিতে ভারী বর্ষণ

নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ সামান্য বেশি থাকবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৫) বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

১) শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় বইবে। সব জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Bengal losing sleep for temperature: রাতে গরম বাড়ায় বছরে ৮০ ঘণ্টা ঘুম হারাচ্ছে কলকাতা! শিলিগুড়ি, দুর্গাপুরে কী হাল?

২ জেলায় বৃষ্টি বেশি, ৩ জেলায় ঝড়ের বেগ বেশি

১) শনিবার পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৪০-৫০ কিমিতে ঝড় বইবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

রবিবার শুধু ১টি জেলায় ভারী বৃষ্টি

১) শুধুমাত্র বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলায় শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার থেকে কমবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe