Suvendu Himanta:‘খারাপ দিন শুরু.. আপনি জানেন কার!’ ইঙ্গিতবহ পোস্ট হিমন্তর, উত্তর দিলেন শুভেন্দুও

শুভেন্দুকে নিয়ে কোন ইঙ্গিতবহ পোস্ট হিমন্তর?

Published on: May 13, 2026 4:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সদ্য অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই দুই মুখ্যমন্ত্রীকে সদ্য দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতবহ বার্তার আদান প্রদান করতে।

‘খারাপ দিন শুরু.. আপনি জানেন কার!’ ইঙ্গিতবহ পোস্ট হিমন্তর, উত্তর দিলেন শুভেন্দু (@himantabiswa/X via PTI Photo)(PTI05_12_2026_000267B) (@himantabiswa)
‘খারাপ দিন শুরু.. আপনি জানেন কার!’ ইঙ্গিতবহ পোস্ট হিমন্তর, উত্তর দিলেন শুভেন্দু (@himantabiswa/X via PTI Photo)(PTI05_12_2026_000267B) (@himantabiswa)

হিমন্ত তাঁর শপথ পাঠের দিনে শুভেন্দুর সঙ্গে হালকা মুহূর্তের ছবি শেয়ার করেন। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীকে তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ইঙ্গিতবহ বার্তায় লেখেন,'খারাপ দিন শুরু… (আপনি জানেন কার)'। এর উত্তর দিতে গিয়ে চুপ থাকেননি শুভেন্দুও। তিনিও এই পোস্টে হালকা মেজাজে জবাব দেন। শুভেন্দু লেখেন,' ধারণা করার জন্য কোনও পুরস্কার নেই আমার মনে হয়।'

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকার দায়িত্ব নিতেই একের পর এক বড় ঘোষণা করেছে তাঁর সরকার। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, বিএসএফ-কে রাজ্যের তরফে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে জমি হস্তান্তর হবে ৪৫ দিনের মধ্যে। এছাড়াও চাকরির ক্ষেত্রে রাজ্য সরকারি ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে, আজ শুভেন্দু অধিকারী সাফ জানান, বিল্ডিং প্ল্যানে অনুমোদন না থাকলে, সেখানের বিদ্যুৎ, জলের সংযোগ বিচ্ছিন্ন হবে। সদ্য তিলজলায় অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু ও ৩ জন আহত হওয়ার ঘটনার পরই এই পদক্ষেপের কথা বলেছেন শুভেন্দু। এছাড়াও রাজ্যে শিক্ষা, পুরো সংক্রান্ত দুর্নীতি মামলায় জড়িত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সিবিআইকে ছাড়পত্র দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি শুভেন্দু সরকার জানিয়েছে, ১ জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তারফলে রাজ্যের নথিভূক্ত মহিলা গ্রাহকরা ৩০০০ টাকা ভাতা পেতে চলেছেন। এদিকে, বার্ধক্যভাতার অঙ্কও বাড়িয়ে দিল শুভেন্দু-সরকার। বার্ধক্য ভাতার অঙ্ক ১০০০ টাকা করে দিত তৃণমূল শাসিত বঙ্গ সরকার। এবার নতুন সরকার সেখানে ২০০০ টাকা দিতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ভাতার অঙ্কও বাড়িয়ে দিয়েছে শুভেন্দু সরকার।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More