Abhaya Memory Silence Observation: অভয়ার স্মরণে সব হাসপাতালে ২ মিনিটের নীরবতা পালন, পানিহাটিতে যাবেন মুখ্যমন্ত্রী
Abhaya Memory Silence Observation: অভয়ার স্মরণে সব হাসপাতালে ২ মিনিটের নীরবতা পালন করার নির্দেশ দিল রাজ্য সরকার। পানিহাটিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৪ সালের ৯ অগস্টের অভিশপ্ত দিনেই অভয়ার দেহ উদ্ধার করা হয়েছিল।
Abhaya Memory Silence Observation: সরকারি উদ্যোগে এই প্রথমবার আরজি করের নির্যাতিতাকে স্মরণ করতে চলেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, 'অভয়া'-র স্মরণে রবিবার রাজ্যের আওতাধীন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র-সহ সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে দু'মিনিটের নীরবতা পালন করা হবে। সকাল ১১ টা থেকে সকাল ১১ টা ২ মিনিটের মধ্যে নীরবতা পালন করতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রবিবার পানিহাটিতে যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন।

নির্যাতিতার নামে ট্রাস্টের ব্যানারে সেই কর্মসূচির আয়োজন
সূত্রের খবর, পানিহাটিতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের নামে তৈরি করা ট্রাস্টের ব্যানারে সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে থাকতে পারেন পানিহাটির বিধায়ক তথা নির্যাতিতার মা এবং পরিবারের সদস্যরা। সেই মঞ্চ থেকেই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আভাস মিলতে পারে বলে সূত্রের খবর।
অভিশপ্ত ২০২৪ সালের ৯ অগস্ট
আর সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে ৯ অগস্ট - ২০২৪ সালের যে অভিশপ্ত দিনটায় সবকিছু শেষ হয়ে গিয়েছিল একটি পরিবারের। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল নির্যাতিতার দেহ। অভিযোগ উঠেছিল যে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে উঠে এসেছিল ভয়াবহ ঘটনার বিষয়টি।
গণ-আন্দোলন- প্রতিবাদ, রাত দখল কর্মসূচি
সেই ঘটনার পরে উত্তাল হয়ে উঠেছিল পুরো পশ্চিমবঙ্গ। প্রতিবাদে সামিল হয়েছিল ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত। বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন মানুষ। গণ-আন্দোলনের রূপ নিয়েছিল। রাস্তায় নেমেছিলেন এমন অনেকে, যাঁরা হয়তো কোনওদিন ভাবতেও পারেননি যে কখনও কোনও আন্দোলনে শামিল হবেন। রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন হাজার-হাজার, লাখ-লাখ মহিলা।
কেউ ভেবেছিলেন যে নিজের মেয়েকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে নিজের দিদিকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে নিজের বোনকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে বন্ধুকে হারিয়েছিলেন। করেছিলেন আন্দোলন। তাঁর জন্য চেয়েছিলেন বিচার।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


